বিজেপি কার্যালয়ে অগ্নিকাণ্ড!দায়ী শাসকদল? - Breaking Bangla

Breaking

Post Top Ad

Post Top Ad

Saturday, 12 May 2018

বিজেপি কার্যালয়ে অগ্নিকাণ্ড!দায়ী শাসকদল?



স্নেহা চক্রবর্তী, বীরভূম: বিজেপির  দলীয় কার্যালয় পুড়িয়ে দেওয়ার অভিযোগ উঠলো শাসক দলের বিরুদ্ধে । ঘটনাটি ঘটেছে শুক্রবার গভীর রাতে বীরভূমের মল্লারপুর থানার পাকুরিয়া গ্রামে । স্থানীয় বিজেপি নেতৃত্ব দের দাবি, অনান্য ব্লকে যে ভাবে ভয় দেখিয়ে বিজেপি প্রার্থীদের মনোনয়ন তুলতে বাধ্য করেছে তৃনমূল কংগ্রেসের নেতারা, একই কায়দায় ময়ূরেশ্বর ১ ব্লকেও চেষ্টা করেছিলো তারা । কিন্তু তারা পারেনি এখানকার কোন বিজেপি কর্মীদের মনোনয়ন প্রত্যাহার করাতে ।

এর পর প্রার্থীদের ভয় দেখানো,কর্মীদের মারধোর করেছে বলেও অভিযোগ । শনিবার পঞ্চায়েত নির্বাচনের প্রচারের  শেষ দিন । তার আগের দিন গভীর রাতে দলীয় অফিসে আগুন দেওয়ার অভিযোগ উঠেছে স্থানীয় তৃনমূল কংগ্রেস কর্মীদের বিরুদ্ধে বলে অভিযোগ । রাতেই ঘটনাস্থলে যায় মল্লারপুর থানার পুলিশ । যদিও এই ঘটনার পিছনে তৃনমূল কংগ্রেসের কোনও কর্মী জড়িত নেই বলে দাবি ।পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে। এই ঘটনায় কেউ এখনো গ্রেফতার হয়নি বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে ।

No comments:

Post a Comment

Post Top Ad