মারুতি গাড়ি উল্টে মৃত সাত শিশু পড়ুয়া। মারা যায় গাড়ির চালক ও তার ভাই।চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে কোচবিহারের কোতোয়ালি থানার টুপামারীর ঘটনা।শনিবার ভোর চারটা নাগাদ রাস্তার পাশে উলটে যায় এই মারুতি কার। মৃতরা কোচবিহারের দিনহাটার ভেটাগুড়ির সাহাপট্টির বাসিন্দা।
জানা গেছে, তুফানগঞ্জের বাকলা এলাকা থেকে বলরামপুর হয়ে ভেটাগুড়ির দিকে ফিরছিলেন তারা। ভোর রাতে অন্ধকারে রাস্তার পাশে পুকুরে উলটে যায় এই লাল রঙের মারুতি কার। গাড়িটি বেশ কিছুক্ষন ডুবে থাকে পুকুরের জলে। যার জেড়ে কাউকেই বাচানো যায়নি জানিয়েছে কোতোয়ালি থানার পুলিশ। মৃতরা গত রাতে বিয়ে বাড়ি থেকে ফিরছিল। প্রাথমিক ভাবে পুলিশের অনুমান, গাড়িটি নিয়ন্ত্রন হারায়। তবে চালক মদ্যপ ছিলেন কিনা তা তদন্ত করে দেখছে পুলিশ। খবর পেয়ে আসে দমকলের ইঞ্জিন। গাড়িটিকে এই মুহুর্তে পুকুর থেকে তোলা হচ্ছে। এলাকায় কোতোয়ালি থানার পুলিস পৌঁছেছে।

No comments:
Post a Comment