বিজেপি প্রার্থী শিখা সাউয়ের ভোট প্রচার চুঁচুড়ায়! - Breaking Bangla

Breaking

Post Top Ad

Post Top Ad

Tuesday, 1 May 2018

বিজেপি প্রার্থী শিখা সাউয়ের ভোট প্রচার চুঁচুড়ায়!

রবিবার হুগলির চুঁচুড়া মগরা ব্লকে  কোদালিয়া ২ নং গ্রাম পঞ্চায়েতের ১২৪ নম্বর বুথে প্রার্থী ভোটের প্রচার করলেন। এদিন বিজেপি প্রার্থী শিখা সাউ বাড়ি বাড়ি গিয়ে মানুষের সাথে কথা বলেন।

তাদের অভাব অভিযোগের কথা শোনেন।  এদিন বিজেপি প্রার্থী শিখা সাউ সকাল ১১টা থেকে দুপুর ২টো পর্যন্ত ভোটের প্রচার করেন। এই ভোট প্রচারের বিষয়ে শিখা সাউ বলেন, ভোট প্রচার করতে গিয়ে এলাকার মানুষ তৃণমূলের বিরুদ্ধে একরাশ ক্ষোভ উগড়ে দেন। এলাকার মানুষ অভিযোগ করে বলেন, তৃণমূলের অপশাসন থেকে শুরু করে বেকার সমস্যা। রাস্তাঘাট জল নিকাশি কোন কিছুতেই তারা সন্তুষ্ট নয়।

পাশাপাশি এদিন চুঁচুড়া-মগরা ১১নম্বর জেলা পরিষদের প্রার্থী মৌমিতা মিত্র (মিশ্র) তার এলাকায় প্রচার অভিযান চালায়।

No comments:

Post a Comment

Post Top Ad