জাতীয় স্তরের সাঁতারু কেন আত্মঘাতী হল? - Breaking Bangla

Breaking

Post Top Ad

Post Top Ad

Tuesday, 1 May 2018

জাতীয় স্তরের সাঁতারু কেন আত্মঘাতী হল?


এক সাঁতারুর গলায় ওড়না পেচিয়ে আত্মঘাতীর ঘটনায় চাঞ্চল্য ছড়াল। সোমবার সকালে ঘটনাটি ঘটেছে চুঁচুড়া থানার ব্যান্ডেলের মানষপুর এলাকায়। মৃত ওই সাঁতারুর নাম মৌপ্রিয়া মিত্র(১৬)। বাড়ি চুঁচুড়া থানার ব্যান্ডেলের মানষপুর এলাকাতেই। সে হুগলি গার্লস হাই স্কুলের দশম শ্রেনীর ছাত্রী ছিল বলে জানা গিয়েছে। মৃত ওই সাঁতারু ২০১৬ সালে সাউথ এশিয়ান গেমসে অংশ গ্রহন করে সোনা জিতে ছিল বলে খবর।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, এদিন সকালে সাঁতারের প্রশিক্ষন নিয়ে সে বাড়িতে এসেছিল। সকাল থেকে সে ঠিকঠাকই ছিল। কিন্তু দুপুরে তার মা ঘরের জানালা দিয়ে দেখতে পায় সে ঘরে পাখার সঙ্গে গলায় ওড়না পেচিয়ে আত্মঘাতী হয়েছে। এই ঘটনায় ওই এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পরে। ঘটনার খর দেওয়া হয় স্থানীয় ব্যান্ডেল পুলিশ ফাঁড়িতে। পুলিশ গিয়ে মৃতদেহটি উদ্ধার করে ময়না তদন্তের জন্যে চুঁচুড়া ইমামবাড়া সদর হাসপাতালে পাঠিয়ে দেন। এই প্রসঙ্গে মৃতের বাবা ভাষ্কর মিত্র বলেন। আমি কিছুই বুঝতে পারছিনা। আমার মেয়ে বড় অভিমানী ছিল। মা শুভ্রা মিত্র বলেন, ও একটু চাপা স্বভাবের ছিল। পরিবারের কারও সাথে কোনও ঝামেলাই হয়নি। তবে কি কারনে এই ঘটনা ঘটাল বুঝতে পাড়ছিনা। মৌপ্রিয়ার কোচ সুখেন্দু দাস বলেন, দুপুরে ঘটনাটি জানতে পেরেছি। তবে কোচিং সিডুলের বাইরে তার জীবন সম্পর্কে আমার জানা সম্ভব নয়। তবে ও অসম্ভব প্রতিভাময়ী ছিল। বাংলায় এক নম্বর ড্রাইভার ছিল। সামনেই পুনেতে প্রতিযোগীতা ছিল। তবে প্রাথমিক তদন্তের পর পুলিশের অনুমান মৃত ওই কিশোরীর ভালোবাসা সংক্রান্ত কোনও বিষয় থাকলেও থাকতে পারে। গোটা ঘটনাটি নিয়ে তদন্ত শুরু হয়েছে বলে পুলিশ জানিয়েছে। মৃত ওই কিশোরীর ময়না তদন্তের রিপোর্ট হাতে না পাওয়া পর্যন্ত এই বিষয়ে পুলিশ কিছুই বলতে চাননি।

No comments:

Post a Comment

Post Top Ad