উড়ালপুল দুর্ঘটনা : মৃতদের পরিবারকে ৫ লাখ টাকা ক্ষতিপূরণ ঘোষণা যোগীর - Breaking Bangla

Breaking

Post Top Ad

Post Top Ad

Wednesday, 16 May 2018

উড়ালপুল দুর্ঘটনা : মৃতদের পরিবারকে ৫ লাখ টাকা ক্ষতিপূরণ ঘোষণা যোগীর




বারাণসী, ১৬ মে : বারাণসীতে নির্মীয়মাণ উড়ালপুল ভেঙে পড়ার ঘটনায় সংশ্লিষ্ট কর্তৃপক্ষের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানালেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। আজ সকালে সাংবাদিক বৈঠক করে তিনি বলেন, “দুর্ঘটনার তদন্ত ও উদ্ধারকাজের জন্য প্রয়োজনীয় নির্দেশ দেওয়া হয়েছে। আহতদের যথাযথ চিকিৎসার বিষয়টি আমরা নিশ্চিত করেছি। দুর্ঘটনার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের বিরুদ্ধে প্রাথমিক পদক্ষেপ নিয়েছেন উপমুখ্যমন্ত্রী কেশব প্রসাদ মৌর্য।”

সেইসঙ্গে জানান, ঘটনাস্থানে উদ্ধারকাজ ও ত্রাণের বিষয়টি ব্যক্তিগতভাবে দেখাশোনা করছেন উপমুখ্যমন্ত্রী। এছাড়া ইতিমধ্যেই দুর্ঘটনার তদন্তের জন্য কমিটি গঠন করা হয়েছে। ৪৮ ঘণ্টার মধ্যে রিপোর্ট দেবে কমিটি।

এক সদস্যের ওই কমিটিতে রয়েছেন সরকারি আধিকারিক রাজ প্রতাপ সিং। তিনি বলেন, “এই মুহূর্তে আমি কিছু বলতে পারব না। তদন্ত সম্পূর্ণ না হওয়া পর্যন্ত কিছু বলা ঠিক হবে না।”

বারাণসীর ক্যান্টনমেন্ট রেলস্টেশন সংলগ্ন এলাকায় গতকাল ওই নির্মীয়মাণ উড়ালপুল ভেঙে মৃত্যু হয় ১৮ জনের। আহত হয়েছেন আরও অনেকে। দুর্ঘটনায় মৃতদের পরিবারকে ৫ লাখ টাকা ও আহতদের চিকিৎসার জন্য ২ লাখ টাকার আর্থিক সহায়তা দেওয়ার কথা ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ।

সূত্রঃইনাডু

No comments:

Post a Comment

Post Top Ad