কানের রেড কার্পেটে ট্র্যাডিশনাল লুকে সোনম - Breaking Bangla

Breaking

Post Top Ad

Post Top Ad

Wednesday, 16 May 2018

কানের রেড কার্পেটে ট্র্যাডিশনাল লুকে সোনম




আনন্দ আহুজার সঙ্গে সদ্য বিয়ে হয়েছে সোনম কাপুরের। তারপরই কান ফিল্ম ফেস্টিভালে যোগ দিতে ফ্রান্সে উড়ে গেছিলেন সোনম। গতকাল কানের রেড কার্পেটে হাঁটেন তিনি। অফ হোয়াইট লেহঙ্গায় রেড কার্পেটে ট্র্যাডিশনাল লুকে দেখা যায় সোনমকে।

রালফ অ্যান্ড রুশোর ডিজ়াইন করা পোশাকেই কান ফিল্ম ফেস্টিভালের রেড কার্পেটে হাঁটেন সোনম। এক প্রসাধনী সংস্থার ব্র্যান্ড অ্যাম্বাসাডর হয়ে প্রত্যেক বছর কানে যান সোনম। চলতি বছরে কানে পৌঁছেই বেশ কিছু ছবি শেয়ার করেছেন তিনি।

বিশেষজ্ঞদের মতে, সোনমের লেহঙ্গায় রয়েছে পূর্ব ও পশ্চিমের ফিউশন।

এর আগে ঐশ্বরিয়া রাই বচ্চন, দীপিকা পাডুকোন ও কঙ্গনা রানাওয়াত রেড কার্পেটে হেঁটেছেন। চলতি বছর কানে ডেবিউ করেছেন কঙ্গনা। 

No comments:

Post a Comment

Post Top Ad