পঞ্চায়েতের ভোট গণনা চলাকালীন সময়ে ব্যাপক উত্তেজনা ও মারধরের ঘটনা। গণনা কেন্দ্র থেকেই বের করে দেওয়া হল বিজেপি প্রার্থী ও এজেন্টদের । বের করে দেওয়া হল সিপিএম প্রার্থীর এজেন্টদেরকেও। ঘটনাকে কেন্দ্র করে উত্তেজনা হাবরা শ্রীচৈতন্য কলেজে। বিরোধীদের অভিযোগ, তৃণমূলের বহিরাগতরা বুথে ঢুকে হাঙ্গামা চালায় । অভিযোগ সব দেখেও পুলিশ প্রশাসন নীরব দর্শকের ভূমিকা পালন করেছে। এর প্রতিবাদে ভোট গননা বয়কট করে বেরিয়ে আসে তিনটি পঞ্চায়েতের বহু প্রার্থী । পঞ্চায়েত গুলি হল মছলন্দপুর ১ আর পৃথিবা এবং কুমড়া পঞ্চায়েত। তিনটে পঞ্চায়েতেই অনেকটা এগিয়েছিল বিরোধী প্রার্থীরা এমনটাই দাবি আক্রান্ত প্রার্থীর এজেন্টদের। এখন বুথের ভেতরে শুধুমাত্র তৃণমূল কর্মী এজেন্টরাই রয়েছে বলে জানা গিয়েছে।

No comments:
Post a Comment