অবশেষে ১১তম আইপিএল আসরের ফাইনাল। মুম্বাইয়ের ওয়াঙ্খেড়ে স্টেডিয়ামে সানরাইজার্স হায়দরাবাদের বিপক্ষে টস জিতে আগে ফিল্ডিং করার সিদ্ধান্ত নিয়েছে চেন্নাই সুপার কিংস।
টসে হেরে প্রথমে ব্যাট করে চেন্নাই সুপার কিংসের বিরুদ্ধে সম্মানজনক স্কোরে পৌঁছে গেল সানরাইজার্স হায়দরাবাদ। মিডল অর্ডারে নেমে ফাইনাল ম্যাচে ব্যাট হাতে জ্বলে উঠলেন ইউসুফ পাঠান। পাঠানের ব্যাটিং তাণ্ডবে প্রথমদিকে কিছুটা পিছিয়ে থাকলেও শেষ অবধি লড়াই করার মতো স্কোরে পৌঁছে গেল কেন উইলিয়ামসনের দল। ৬ উইকেট খুইয়ে হায়দরাবাদ করল ১৭৮ রান। চেন্নাইকে ২০ ওভারে করতে হবে ১৭৯ রান।

No comments:
Post a Comment