দিল্লি ডেয়ারডেভিলস প্লে-অফে যেতে পারবে না তা মোটামুটি আগেই নিশ্চিত হয়ে গিয়েছিল। তাই বলে এই ম্যাচে কোনও সুযোগ দিল না সানরাইজার্স হায়দরাবাদ। ম্যাচ স্মরণীয় হয়ে থাকল দিল্লির তরুণ তারকা ব্যাটসম্যান ঋষভ পন্থের অসাধারণ শতরানের জন্য। মাত্র ৬৩ বলে ১২৮ রানের অপরাজিত ইনিংস খেলেন পন্থ। দিল্লিকে পৌঁছে দেন ৫ উইকেটে ১৮৭ রানে। তবে রান তাড়া করতে নেমে অপূর্ব ব্যাটসম্যানশিপ দেখাল হায়দরাবাদ। মাত্র ১ উইকেট হারিয়ে ৭ বল বাকী থাকতে প্রয়োজনীয় রান তুলে নিলেন কেন উইলিয়ামসনরা।
তবে সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে বিস্ফোরক ব্যাটিং করলেন দিল্লির তরুণ উইকেটকিপার ব্যাটসম্যান ঋষভ পন্থ। অনন্য ব্যাটিং করে মাত্র ৫৬ বলে শতরান করলেন তিনি। তাঁর ব্যাটিং বিক্রমে ভর করে লিগ টেবলের ফার্স্ট বয় হায়দরাবাদের বিরুদ্ধে ১৮৮ রানের টার্গেট দিল দিল্লি ডেয়ারডেভিলস।
পন্থ এদিন শেষ অবধি ৬৩ বলে ১২৮ রান করে অপরাজিত থাকেন। দিল্লি ৫ উইকেটে ১৮৭ রানে থামে। এই আইপিএলের সর্বোচ্চ রানের ইনিংস খেলে ফেললেন এদিন ঋষভ পন্থ। আইপিএল ইতিহাসের অন্যতম সেরা ইনিংস হিসাবে এটি থেকে যাবে।
পন্থ ছাড়া আর কেউ এদিন দিল্লির হয়ে উল্লেখযোগ্য ব্যাটিং করতে পারেননি। পৃথ্বী শ (৯), জেসন রয় (১১), শ্রেয়স আইয়ার (৩), হর্ষল প্যাটেল (২৪), গ্লেন ম্যাক্সওয়েল (৯) সকলেই কম রানে আউট হন। হর্ষল প্যাটেলকে সঙ্গে নিয়ে পন্থ ৫৫ রানের পার্টনারশিপ গড়েন।
দিল্লি ব্যাটিংয়ের প্রথম থেকে শেষ পুরোটা জুড়েই আজ ছিলেন ঋষভ পন্থ। তিনি সবচেয়ে বেশি আক্রমণাত্মক ছিলেন হায়দরাবাদের দুই সবচেয়ে স্ট্রাইক বোলার ভুবনেশ্বর কুমার ও সিদ্ধার্থ কউলের বিরুদ্ধে। ভুবিকে পিটিয়ে ৪ ওভারে পন্থ নেন ৫১ রান। ৪ ওভারে সিদ্ধার্থ কউল দেন ৪৮ রান। হায়দরাবাদের হয়ে একমাত্র শাকিব আল হাসান ৪ ওভারে ২৭ রান দিয়ে ২ উইকেট নেন।
দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে ১৪ রানে তাড়াতাড়ি অ্যালেক্স হেলস আউট হয়ে গেলেও দ্বিতীয় উইকেটে শিখর ধাওয়ান ও কেন উইলিয়ামসন ১৭৬ রানের অপরাজিত পার্টনারশিপ গড়েন। ধাওয়ান ৫০ বলে ৯২ রানে ও উইলিয়ামসন ৫৩ বলে ৮৩ রানে অপরাজিত থাকেন।
এদিন হারের ফলে আনুষ্ঠানিকভাবে প্লে-অফ থেকে বাইরে চলে গেল দিল্লি। কোনও বোলারই এদিন হায়দরাবাদের এই দুই ব্যাটসম্যানের সামনে কার্যকর হতে পারেননি। হর্ষল প্যাটেল একটিমাত্র উইকেট নেন। বাকী সকলেই ধাওয়ান-উইলিয়ামসন জুটির সামনে অসহায় আত্মসমর্পণ করেন।

No comments:
Post a Comment