তৃণমূল কর্মী খুনের পিছনে মুকুলের হাত! - Breaking Bangla

Breaking

Post Top Ad

Post Top Ad

Friday, 11 May 2018

তৃণমূল কর্মী খুনের পিছনে মুকুলের হাত!





উত্তর চব্বিশ পরগনা জেলার চার তৃণমূল কর্মী খুনের ঘটনায় এ বার মুকুল রায় ও দিলীপ ঘোষের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করলেন খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক।উত্তর চব্বিশ পরগনা জেলার পুলিশ সুপারের কাছেই করা হল লিখিত অভিযোগ।


উত্তর চব্বিশ পরগনা জেলার চারজন তৃণমূল কর্মী খুন হয়ে গেছে।খুনের পেছনে প্ররোচনা ছিল বিজেপি নেতা দিলীপ ঘোষ ও মুকুল রায়ের।তারা জেলায় তিন চার বার আসার পর এঁরা খুন হয়েছে।জেলার এসপিকে বলেছি এই জেলায় যদি মুকুল রায় বা দিলীপ ঘোষ প্রোগ্রাম করতে আসে তাহলে যথাযত ব্যবস্থা নিতে।আমি নিহত তৃণমূল কর্মীদের নাম করেই অভিযোগ করেছি। আইন আইনের পথে চলবে আল্টিমেটলি মুকুল রায় ও দিলীপ ঘোষকে গ্রেফতার করতে হবে।পুলিশের তরফ থেকেও আশ্বস্ত করা হয়েছে ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচনের পরেই পুলিশের তরফ থেকে ব্যবস্থা নেওয়া হবে।বৃহস্পতিবার রাতে হাবরার কুমরা মাকালতলা এলাকায় দলীয় সভায় এসে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে এমনটাই জানান রাজ্যের খাদ্য ও খাদ্য সরবরাহ মন্ত্রী তথা উত্তর চব্বিশ পরগনা জেলার নেতৃত্ব জ্যোতিপ্রিয় মল্লিক।

জ্যোতিপ্রিয়বাবু আরও বলেন , উত্তর চব্বিশ পরগনা জেলার পঞ্চায়েতে ৩৬৫০ টি সিট রয়েছে আমরা ১১৫৭টি সিটে জয়লাভ করেছি।৯টা জেলা পরিষদ ও আটটি পঞ্চায়েত সমিতিতে আমরা আন কনটেস্ট জিতেছি বললেন।খাদ্যমন্ত্রী তথা হাবরার বিধায়ক জ্যোতিপ্রিয় মল্লিক।পাশাপাশি তাঁর দাবি জেলাতে বিরোধীরা কোনও পঞ্চায়েতেরই দখল নিতে পারবে না তারাই জয়লাভ করবে।

No comments:

Post a Comment

Post Top Ad