চাঁদনী, পূর্ব মেদিনীপুর: পূর্ব মেদিনীপুর জেলার নিউ দিঘার একটি হোটেল কর্তৃপক্ষের বিরুদ্ধে দুর্ব্যবহারের অভিযোগ উঠলো ক্যান্সার আক্রান্ত মহিলা পর্যটক ও তাঁর পরিবারের লোকেদের সঙ্গে।ঘটনা শুক্রবার বিকেলের। খাওয়ার কম দেওয়ার প্রতিবাদ করায় সুতপা দে (৪০)নামের ওই মহিলা পর্যটককে প্রায় বিবস্ত্র করে মারধর করা হয় বলে অভিযোগ। স্ত্রীকে আক্রান্ত হতে দেখে ছুটে আসেন স্বামী রাজীব দে। তাঁকেও পিছমোড়া করে মারধর করা হয়।
অভিযোগ, ঘটনার অভিযোগ জানাতে গেলে মহিলা ও তাঁর স্বামীকে পুলিশের দুর্ব্যবহারের সমুখীন হতে হয় তাঁদের। রাজীব দে কে দিঘা থানার ডিউটি অফিসার লাথি মারেন বলেও অভিযোগ। পরে অবশ্য মহিলা তৃণমূলের সদস্য জানার পর অভিযোগ নেয় পুলিশ।তবে ঘটনার কোনও তদন্তই হয়নি। মহিলা এবং তাঁর স্বামী দিঘা পুলিশের এই দুর্ব্যবহারের কথা জেলাশাসক রশ্মি কমল, এসডিও শুভময় ভট্টাচার্য, অতিরিক্ত পুলিশ সুপার ইন্দ্রজিৎ বসুকে জানিয়েছেন।যদিও এই ঘটনা সম্পূর্ণ মিথ্যা এবং পরিকল্পিত বলে দাবি করেছেন নিউ দিঘার এস টি অ্যাপেল হোটেলের ম্যানেজার।তাঁর দাবি হোটেল কর্তৃপক্ষকে ফাঁসাতে বাইরে গিয়ে মহিলা নিজের পোশাক ছিঁড়ে এমন করেছেন।কিন্তু প্রশ্ন, কেনই হোটেল কর্তৃপক্ষের বিরুদ্ধে এমন অভিযোগ করবেন মহিলা? হোটেলের দাবি মহিলা এবং তাঁর স্বামী মদ্যপ অবস্থায় এই অসভ্যতা করেছেন। আর এখন দোষ ঢাকতে উল্টো রিয়েকট করছেন ওই মহিলা এবং তাঁর স্বামী। ।দুর্ব্যবহারের অভিযোগ অস্বীকার করেছে দিঘা পুলিশও। ঘটনার তদন্ত শুরু হয়েছে বলে জানিয়েছেন তাঁরা। ৮ জন মিলে গত ৯ তারিখ থেকে নিউ দিঘার হোটেলে উঠেছিলেন সোদপুরের ওই মহিলা। ১১ তারিখ ফেরার কথা ছিল তাঁদের। মদ্যপ অবস্থায় অসভ্যতার অভিযোগ অস্বীকার করেছেন মহিলা।বলেন, আমার স্বামী ড্রিংক করেছিলেন।উনি সেই সময় স্নানে গেছিলেন। রেস্টুরেন্টে তিনি একাই ছিলেন।উনি ক্যানসারের রোগী মদ তিনি খান না।

No comments:
Post a Comment