“এক-দেড় বছর ধরে আমরা এগোচ্ছি। জেতাটা এখন আমাদের অভ্যাসে পরিণত হয়ে গেছে। ভারতবর্ষের যেখানে নির্বাচন হোক না কেন সেখানে যে বিজেপি জিতবে সেটা সাধারণ মানুষও জেনে গেছে।” কর্নাটক নির্বাচনের ফল প্রসঙ্গে একথা বললেন বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষ।
কর্নাটকে যে বিজেপি-ই সরকার গড়ছে সে বিষয়ে নাকি প্রথম থেকেই আত্মবিশ্বাসী ছিলেন তাঁরা। বলেন, “কর্নাটকে যে আমরা সরকার গঠন করব সে বিষয়ে প্রথম থেকেই আত্মবিশ্বাসী ছিলাম। কারণ এই ভোটের জন্য যথেষ্ট প্রস্তুতি নেওয়া হয়েছিল।”
আর কর্নাটকের জয় কী কোনওভাবে রাজ্য নেতৃত্বকে প্রভাবিত করবে ? এই প্রশ্নের উত্তরে তিনি বলেন, “কর্নাটকের জিত আমাদের মনোবলকে আরও শক্ত করবে। কর্মীদের কাজে আরও গতি বাড়াবে। পঞ্চায়েত নির্বাচনে আমরা যেভাবে হিংসা প্রতিরোধ করেছি, তাতে কর্মীদের মনোবল আরও বেড়ে গেছে। আর সেটা নির্বাচনের ফলাফলেই বুঝতে পারবেন। অনেক জায়গাতেই তৃণমূলকে পিছনে ফেলে দেব আমরা।”

No comments:
Post a Comment