চাঁদনী, পূর্ব মেদিনীপুর: পূর্ব মেদিনীপুর জেলার তমলুক থানার কাখর্দা গ্রামে মঙ্গলবার গভীর রাতে দুষ্কৃতীরা সক্রিয় তৃনমূল কর্মী বিশ্বজিৎ ঘরোইয়ের জাঙ্গিয়া কারখানায় আগুন লাগিয়ে দেয় বলে অভিযোগ। রাত দুটো নাগাদ ওই জাঙ্গিয়া কারখানার মালিক ছুটে আসে। স্থানীয় লোক জন পুকুরে পাম্প বসিয়ে আগুন নেভানোর চেষ্টা করে। খবর দেওয়া হয় তমলুক থানায় ও দমকলবাহিনীতে। দমকল আসার আগেই এলাকার লোক আগুন নিভিয়ে দেয় কিন্তু আগুনে ভয়াবহতা এতই ছিল যো সব ভস্মীভূত হয়ে যায়।
২৫ টি দামি মেশিন ও প্রায় ৩০ লক্ষ টাকার কাঁচা মাল।ক্ষতিগ্রস্ত হয় এক কোটি টাকার জিনিস। এই কারখানায় ৫০ জন শ্রমিক কাজ করতো। তমলুক থানায় অভিযোগ দায়ের করা হয়। তদন্তে তমলুক থানার পুলিশ। এলাকায় উত্তেজনা।


No comments:
Post a Comment