বস্তাবন্দী পচা মাংস রেস্তরাঁয়! আটক সিভিকের - Breaking Bangla

Breaking

Post Top Ad

Post Top Ad

Saturday, 5 May 2018

বস্তাবন্দী পচা মাংস রেস্তরাঁয়! আটক সিভিকের



বাসি ও পচা মাংস বস্তাবন্দি করে নিয়ে যাওয়ার সময় সিভিক পুলিশের হাতে ধরা পড়ে যায় এক ব্যবসায়ী। পালিয়ে যায় অপর এক ব্যবসায়ী। ধৃতকে আটক করে জিঞ্জাসাবাদ করছে সুতাহাটা থানার পুলিশ। ধৃতের নাম সেখ ইউনুস আলি। বাড়ি হলদিয়ার হাদিয়ায়।


পুলিশ সূত্রে জানাগেছে শনিবার সকালে রায়চক - কুঁকড়াহাটি ফেরিসার্ভিস দিয়ে অন্যান্য পন্যের মধ্যে একটি বস্তার মধ্যে কাচা বাসি,  পচা মুরগির মাংস নিয়ে যাওয়া হচ্ছিল। ফেরিঘাটে কর্মরত  সেভিক পুলিশের নজরে আসে বিষয়টি। দুজনের মধ্যে একজন পালিয়ে যেতে সক্ষম হলেও অপরজনপকে ধরে ফেলে তারা। মাংস সহ তাদের থানায় নিয়ে যাওয়া হয়। ধৃতের কাছ থেকে জানা যায় দক্ষিন ২৪ পরগনার ডায়মন্ডহারবারের বিভিন্ন জায়গা থেকে মুরগির মাংস সংগ্রহ করে হলদিয়া,  চৈতন্যপুরের বিভিন্ন রেস্টুরেন্টে দিত তারা। সুতাহাটা থানার পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে।

No comments:

Post a Comment

Post Top Ad