শহরকে যানজট মুক্ত করতে উদ্যোগ পৌরনিগমের - Breaking Bangla

Breaking

Post Top Ad

Post Top Ad

Saturday, 5 May 2018

শহরকে যানজট মুক্ত করতে উদ্যোগ পৌরনিগমের



শিল্পাঞ্চলের গুরুত্বপূর্ন শহর রাণীগঞ্জ।বিভিন্ন ব্যাবসায়িক প্রতিষ্ঠানের মূখ্য কার্যালয় বর্তমান এই রাণীগঞ্জে। যানজটের সমস্যায় রাণীগঞ্জ বাসীরা নাজেহাল,প্রায় নিত্যদিন  যানজটের সমস্যার অভিযোগ উঠে এই এলাকায় ।রাণীগঞ্জ শহরকে যানজট থেকে মুক্ত করতে এবার নড়েচড়ে বসলো আসানসোল পৌরনিগম ।
আজ সকালে আসানসোল পৌরনিগমের মহানাগরিক জীতেন্দ্র তিওয়ারীর নেতৃত্বে পৌরনিগমের মেয়র পারিষদ সদস্য, পৌরনিগমের বিশেষজ্ঞ টিমকে নিয়ে রাণীগঞ্জ শহর পরিদর্শনে যান।

মহানাগরিক জীতেন্দ্র তিওয়ারী জানান, পাঞ্জাবীমোড় থেকে রাণীগঞ্জ বাজার প্রায় ৩.৬ কিলোমিটার রাস্তার দু দিক চওড়া করা হবে,তার ব্যয়ভার পৌরনিগম করবে। ফুটপাতে যারা ব্যাবসা করে তাদের পরবর্তীকালে অন্যত্র বসার ব্যবস্থা করা হবে। কোনভাবেই তাদের রাস্তার পাশে বসে ব্যবসা করতে দেওয়া হবে না। মিনিবাস এ্যাসোসিয়সনের সাথে কথা বলে যেখানে খুশি বাস দাঁড়ানো বন্ধ করতে হবে। সাথে সাথে জনগনকেও সচেতন হয়ে  নির্দিষ্ট জায়গায় বাস ধরতে হবে, এমনটাই জানিয়েছেন তিনি । আগামী সোমবার থেকে রাস্তা চওড়ার কাজ শুরু হয়ে যাবে,যত শীঘ্র সম্ভব শহরকে জট মুক্ত করাই প্রধান লক্ষ্য, মন্তব্য মেয়রের ।

No comments:

Post a Comment

Post Top Ad