কুপ্রস্তাবে না! অ্যাসিড হামলা মা, মেয়ে - Breaking Bangla

Breaking

Post Top Ad

Post Top Ad

Thursday, 10 May 2018

কুপ্রস্তাবে না! অ্যাসিড হামলা মা, মেয়ে



কুপ্রস্তাবে সাড়া না দেওয়াতে মা ও মেয়েকে ঘরের জানালা দিয়ে রাতের অন্ধকারে অ্যাসিড হামলা। চাঞ্চল্যকর ঘটনাটি উত্তর চব্বিশ পরগনার গোপালনগর ভান্ডারখোলা এলাকার ঘটনা। আক্রান্ত গৃহবধু রঞ্জিতা বিশ্বাসের অভিযোগ দীর্ঘদিন ধরে এলাকার এক যুবক শুকুর আলি পেশায় অটো চালক রাস্তা ঘাটে কুপ্রস্তাব দিতো। অভিযুক্তের কু প্রস্তাবে সাড়া না দেওয়াতে গতো কাল রাতে আনুমানিক রাত বারোটা নাগাদ ঘরের জানালা দিয়ে অ্যাসিড ছুড়ে মারে। খাটে শুয়ে থাকা মা রঞ্জিতা বিশ্বাস ও মেয়ে রিয়া বিশ্বাসের মুখে হাতে গলায় শরীরের বিভিন্ন জাগায় অ্যাসিডে জ্বালা করতে থাকে। তার আগেই রঞ্জিতার স্বামী বাথরুমে গেছিলো ঘরে ফেরার সময় দেখে পেছন থেকে কয়েকজন যুবক পালিয়ে যায়।


অভিযুক্ত শুকুর বাড়ির সামনে দাড়িয়ে খুনের হুমকি দিয়ে যায়। রাতেই দুজনকে বনগাঁ হাসপাতালে নিয়ে যাওয়া হয় চিকিৎসার জন্য। সকালে অভিযুক্ত শুকুর আলির বিরুদ্ধে গোপালনগর থানায় অভিযুক্ত দায়ের করে। আক্রান্ত মহিলার স্বামী সরজিৎ বিশ্বাসের অভিযোগ বিজেপি করার জন্য দিনে দিনে তাদের অপর অত্যাচার বেড়ে চলেছে। এছাড়া অভিযুক্ত শুকুর আলি পঞ্চায়েত্ প্রধানের সম্পর্কে ভাই হয় এবং তৃনমূল কর্মী।
তৃনমূলের পক্ষো থেকে অভিযোগ অস্বীকার করে জানানো হয়েছে মহিলার সাথে যুবকের অবৈর্ধ সম্পর্ক ছিল তার ফলেই এই ঝামেলা। আইন আইনের মতো চলবে।
ঘটনার পর থেকে অভিযুক্ত শুকুর আলি পলাতক। ঘটনার তদন্তে গোপালনগর থানা।

No comments:

Post a Comment

Post Top Ad