মানসিক ভারসাম্যহীন সোনাগাছিতে পাচার! গ্রেফতার মহিলা - Breaking Bangla

Breaking

Post Top Ad

Post Top Ad

Thursday, 10 May 2018

মানসিক ভারসাম্যহীন সোনাগাছিতে পাচার! গ্রেফতার মহিলা



গৌরব দেবনাথঃ গোপালনগর থানার সাতবেড়িয়া এলাকার এক ১৯ বছরের মানসিক ভারসাম্যহীল যুবতীকে নিষিদ্ধপল্লীতে পাচারের দায়ে মালতি মন্ডল (৪০) নামে এক মহিলাকে বনগাঁ থানার কালীতলা এলাকার তার নিজের বাড়ি থেকে গ্রেফতার করল পুলিশ।


পুলিশ সূত্রে জানা যায়,মানসিক ভারসাম্যহীন ওই যুবতী মাঝে মাঝেই বাড়ি থেকে নিখোঁজ হয়ে যেত আবার ফিরেও আসত। ২৯ এপ্রিল ২০১৭ দুপুরে সে বাড়ি থেকে চলে যায় এরপর তার বনগাঁ ষ্টেশানে আলাপ হয় মালতি মন্ডলের সঙ্গে। মালতি ওই যুবতীকে কলকাতায় নিয়ে যায় এবং নিষিদ্ধপল্লীর (সোনাগাছি) একটি ঘরে জোর করে ঢোকাতে গেলে ও পালিয়ে যায়৷ কলকাতা কেষ্টপুর এলাকায় ঘোরাঘুরি করতে দেখে স্থানীয় ছেলেরা তার বাড়ির ফোন নাম্বার জোগাড় করে ফোন করে বাড়ির লোকের হাতে তুলে দেয়৷ বাড়ির লোক ঘটনা জানতেই গতকাল বনগাঁ থানায় লিখিত অভিযোগ দায়ের করে৷ বনগাঁ থানার পুলিশ রাতে অভিযুক্তকে গ্রেফতার করে আজ বনগাঁ মহকুমা আদালতে পাঠিয়েছে।

No comments:

Post a Comment

Post Top Ad