দিল্লি, ১ মে : পণ্য ও পরিষেবা কর (GST) বাবদ এপ্রিল মাসে এক লাখ কোটি টাকারও বেশি রাজস্ব আদায় হয়েছে। কেন্দ্রীয় সরকারের তরফে আজ একথা জানানো হয়েছে।
অর্থমন্ত্রক সূত্রে জানানো হয়েছে, এপ্রিল মাসে মোট GST আদায়ের পরিমাণ ১ লাখ ৩৪৫৮ কোটি টাকা। তার মধ্যে কেন্দ্রীয় GST-র পরিমাণ ১৮ হাজার ৬৫২ কোটি টাকা। রাজ্য GST-র পরিমাণ ২৫ হাজার ৭০৪ কোটি টাকা। এছাড়া ইন্টিগ্রেটেড জিএসটি-র পরিমাণ ৫০ হাজার ৫৪৮ কোটি টাকা। সেস বাবদ আয়ের পরিমাণ ৮ হাজার ৫৫৪ কোটি টাকা।

No comments:
Post a Comment