বন্দুকধারীদের হামলা, মৃত অন্তত ১৬ - Breaking Bangla

Breaking

Post Top Ad

Post Top Ad

Wednesday, 2 May 2018

বন্দুকধারীদের হামলা, মৃত অন্তত ১৬


ইরাকে বন্দুরধারীদের হামলায় মৃত্যু হল অন্তত ১৬ জনের। গুরুতর জখম হয়েছেন চারজন।

গত সন্ধেয় ঘটনাটি ঘটে। সালাহুদিন প্রদেশের পুলিশ আধিকারিক লেফটেন্যান্ট কর্নেল মহম্মদ আল-জুবৌরি জানিয়েছেন, বাগদাদ থেকে ৩০ কিলোমিটার দূরে দুজেইল শহরের দক্ষিণের একটি গ্রামের তিনটি বাড়িতে হামলা চালায় বন্দুকধারীরা। মেশিনগান দিয়ে গুলি চালাতে থাকে হামলাকারীরা। জানা গেছে, ওই তিনটি বাড়ি বিচারপতি রহিম আল-মারজ়োকের তিন ছেলের। আক্রান্তরা সকলেই ওই তিনজনের পরিবারের লোকজন। মৃতদের মধ্যে বেশিরভাগই মহিলা ও শিশু।

ইরাকি নিরাপত্তা বাহিনী ঘটনার তদন্ত শুরু করেছে। এলাকা সিল করে দেওয়া হয়েছে। হামলাকারীদের খোঁজে তল্লাশি অভিযান চলছে। 

No comments:

Post a Comment

Post Top Ad