চাঁদনী, হলদিয়া: শিল্প শহর হলদিয়ার মুকুটে নতুন একটি পালক যোগ হলো মঙ্গলবার। হলদিয়া মেচেদা ৪১ নম্বর জাতীয় সড়কে ধারে তালপুকুরে " গোকুল" নামক একটি ভোজ্যতেল কারখানার পথ চলা শুরু হলো। রাজ্যের পরিবহণ মন্ত্রী তথা হলদিয়া উন্নয়ন পর্ষদের চেয়ারম্যান শুভেন্দু অধিকারীর হাত ধরে কারখানার যাত্রপথ অনুষ্ঠানিক ভাবে শুরু হয়। এদিন শুভেন্দুবাবু ছাড়াও উপস্থিত ছিলেন, সংস্থার অন্যতম কর্মকর্তা ধর্মেন্দ্র রাজপুত, বলবন্দ সিং, হলদিয়া পুরসভার ভাইস চেয়ারম্যান শুধাংশু সেখর মন্ডল,কাউন্সিলার আজগর আলি আসহ অন্যান্যরা।
সংস্থাটি প্রাথমিকভাবে ৫০ কোটি টাকা বিনিয়োগ করে প্রতিদিন ৫০০ টন ভোজ্যতেল প্যাকেজিং হয়ে বাজারে রপ্তানি করা হবে। পরবর্তী সময়ে ১৫০ থেকে ২০০ টনের লক্ষ্যমাত্রা রয়েছে। কারখানার উৎপাদন শুরু হলে এলাকার বহু মানুষের কর্মসংস্থান হবে।
এদিন শুভেন্দুবাবু বলেন, হলদিয়া এগোচ্ছে। জেলায় যতবার রাজ্যের মুখ্যমন্ত্রী এসেছেন ততবার তিনি হলদিয়ায় নতুন নতুন কারখানার উদ্বোধন ঘটিয়ে গিয়েছেন। ২০০৯ সালের পর থেকে হলদিয়ায় নো নেগেটিভ। এলাকার মানুষের কর্মসংস্থানের পাশাপাশি উদ্বাস্তুরাও কাজ পাচ্ছেন।হলদিয়ায় বহু সংস্থাকে তাদের প্রয়োজনীয় জায়গা দিয়েছি। তারা তাদের সম্প্রসারণের কাজ শুরু করেছে সেই সাথে আগামীদিন নতুন নতুন কারখানার বিকাশ ঘটতে চলেছে।

No comments:
Post a Comment