ভাঙড়ে নির্বাচন বুথে অশান্তি, গ্রেফতার ৪ - Breaking Bangla

Breaking

Post Top Ad

Post Top Ad

Tuesday, 15 May 2018

ভাঙড়ে নির্বাচন বুথে অশান্তি, গ্রেফতার ৪



মৃন্ময় নস্কর, ভাঙড় :ভাঙড়ে নির্বাচনের দিন বুথে গোলমাল, অশান্তি পাকানোর অভিযোগে অস্ত্র আইনে চার জনকে গ্রেপ্তার করল পুলিশ । ধৃতদের মধ্যে জমি কমিটির নেতা সেখ আজিম ও আছেন।ধৃতদের মঙ্গলবার বারুইপুর মহকুমা আদালতে তোলা হয়।

সোমবার পঞ্চায়েত নির্বাচন কে ঘিরে সকাল থেকে উত্তপ্ত হয়ে ওঠে ভাঙড়। মুহুমুহু বোমা ও গুলি শব্দে কেঁপে ওঠে পাওয়ার গ্রিড এলাকা। পরিস্থিতি সামাল দিতে শুন্যে কয়েক রাউন্ড গুলি চালায় পুলিশ। ছোড়া হয় কাঁদানে গ্যাস ।কলকাতা ও জেলা পুলিসের বিশাল বাহীনি এলাকায় ঢুকতে পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হয়। এই ঘটনায় সোমবার রাতে জমি কমিটির নেতা শেখ আজিম সহ চার জন কে গ্রেফতার করে পুলিশ। পুলিশ সুত্রের খবর,উত্তর গাজীপুর এবং দক্ষিণ গাজীপুর থেকে আগ্নেয়াস্ত্র সহ চার জনকে গ্রেফতার করা হয়েছে। ধৃতদের মধ্যে আছেন জমি কমিটির নেতা শেখ আজিম ।তিনি উত্তর গাজীপুর বুথে জমি কমিটির সমর্থিত নির্দল প্রার্থীর এজেন্ট ছিল বলে জানা গিয়েছে। এই জমি কমিটির পক্ষ থেকে মির্জা হাসান বলেন, "আমাদের এজেন্ট কে আরাবুল বাহিনী তুলে নিয়ে গিয়ে পার্টি অফিসে আটকে রাখে, রাতে পুলিশ তাঁকে গ্রেফতার দেখাল, এটা নির্লজ্জ পুলিশ।" তিনি আরো বলেন, "আরাবুল বাহিনী ভোট লুট করল, এলাকায় সন্ত্রাস করল আর গ্রেফতার করা হল আমদের ছেলে দের এটা জঙ্গল রাজ চলছে।"

No comments:

Post a Comment

Post Top Ad