অনাথ আশ্রম,হাসপাতালের যৌথ উদ্যোগে স্বাস্থ্য শিবির - Breaking Bangla

Breaking

Post Top Ad

Post Top Ad

Monday, 7 May 2018

অনাথ আশ্রম,হাসপাতালের যৌথ উদ্যোগে স্বাস্থ্য শিবির



চাঁদনী, পূর্ব মেদিনীপুর: পূর্ব মেদিনীপুর জেলার মারিষদা থানার পাউশি অন্ত্যোদয় অনাথ আশ্রম ও সিঁথি আলোকবর্তিকার যৌথ উদ্যোগে এবং কলকাতার প্রিয়জন হাসপাতালের সহযোগিতায় আজ ৫০০ লোকের বিনামূল্যে চিকিৎসা ও স্বাস্থ্য পরীক্ষা শিবির এর আয়োজন করা হয় । উক্ত শিবিরে  স্বাস্থ্য পরীক্ষা ছাড়াও বিবিধ প্যাথলজিক্যাল পরীক্ষা যেমন রক্ত পরীক্ষা, রক্ত শ্রেনি বিভাগ, ইসিজি, ইত্যাদি বিনামূল্যে  প্রায় ৫০০ জন গ্রামবাসীকে পরিষেবা প্রদান করা হয়।
পাউশির মতো প্রত্যন্ত এলাকায় এই  স্বাস্থ্য পরীক্ষার আয়োজন করায় স্বাভাবিক ভাবেই আশ্রমের  ১০২ জন আবাসিক ছাড়াও গ্রামের প্রতেকেই খুব খুশি।
 এছাড়াও কলকাতার সামন্ত পরিবার তাঁদের পিতামাতার পঞ্চম মৃত্যুবার্ষিকী উপলক্ষে যারা এই স্বাস্থ্য পরীক্ষা পরিষেবা উপভোগ করেন তাদের প্রত্যেকের   মধ্যাহ্নভোজনের আয়োজন এর ব্যবস্থা করা হয়।

No comments:

Post a Comment

Post Top Ad