জয়ন্ত সাহাঃ বছর দুয়েক পর আবার শিল্পাঞ্চলবাসীরা গরমের দাবদাহের জ্বালা অনুভব করলো।২০১৫/১৬ তে আসানসোলের তাপমাত্রা পৌছেছিল ৪৫/৪৬ ডিগ্রীতে,মাঝের দুবছর সে ভাবে গরম পড়েনি।এ বছর গরমের শুরুতে বেশ কয়েকবার বৃস্টি হয়ে যাওয়াতে শিল্পাঞ্চল বাসীরা স্বস্তির নিঃশ্বাস ফেলেছিল, ভেবেছিল এ বার ও বোধহয় এই ভাবেই গরমটা কেটে যাবে।কিন্তু সব ভাবনার গোড়ায় ছাই চাপা দিয়ে প্রকৃতি নিজের রুদ্র রুপ জাহির করতে উঠেপড়ে লেগেছে।
শিল্পাঞ্চলে প্রকৃতির রুদ্ররুপের জ্বালায় অস্থির,প্রান চলে যাবার যোগার।মাত্র তিন দিনে আসানসোলের তাপমাত্রা ৪২ ডিগ্রী ছুঁয়েছে,বিশেষ প্রয়োজন না থাকলে মানুষ পথে বার হচ্ছে না,যারা বার হয়েছে তাদের গোটা মুখ কাপড়ে ঢেকে,ছাতা মাথায় নিয়ে বার হয়েছে।জায়গায় জায়গায় আম পোড়া সরবৎ,ছাতুর সরবৎ,লস্যির দোকান গুলোতে ভীড় দেখা গেল।আসানসোল পৌরনিগম থেকে বাতাসা সঙ্গে পাণীয় জলের ব্যাবস্থা করা হয়েছে।আবহাওয়া বিভাগ থেকে যে সূচনা দিয়েছিল দু দিন আগে তাতে মানুষ কিছুটা হলে ও আশ্বস্ত হয়েছিল কিন্তু আজ সকালে আবহাওয়া বিভাগের খবরে শিল্পাঞ্চলবাসী দের হতাশ করলো।এখন শিল্পাঞ্চলবাসী চাতক পাখীর মতো আকাশের দিকে তাকিয়ে রয়েছে কখন একটু বৃষ্টি এসে ঠান্ডা করবে।


No comments:
Post a Comment