লেবু-পুদিনার তরতাজা সুবাসে ভার্জিন মোহিতো মকটেল - Breaking Bangla

Breaking

Post Top Ad

Post Top Ad

Tuesday, 8 May 2018

লেবু-পুদিনার তরতাজা সুবাসে ভার্জিন মোহিতো মকটেল



 কোনো অতিথি এলে তাকে বিশেষ কোনো পানীয় দেওয়ার কথা ভাবছেন? তৈরি করে নিতে পারেন ভার্জিন মোহিতো মকটেইল। খুব সাধারণ কিছু উপাদানে তৈরি এই পানীয়টি স্বাদে-গন্ধে অতুলনীয়। অনেকদিন পর্যন্ত আপনার অতিথির মনে থাকবে এর স্বাদ। চলুন দেখে নিই পানীয়টি তৈরির কৌশল।

উপকরণ
১। ৩০০ মিলি স্প্রাইট
২। ৪/৫ টেবিল চামচ লেবুর রস
৩।  সিকি কাপ পুদিনা পাতা
৪। ৩ চা চামচ চিনি
৫। ৯/১০টি আইস কিউব

প্রণালী
১। একটি সার্ভিং গ্লাসে ৭/৮টি পুদিনা পাতা নিন। এতে ১ চা চামচ চিনি এবং এক টেবিল চামচ লেবুর রস দিন।

২। একটি চামচ দিয়ে গ্লাসের ভেতরেই সাবধানে ছেঁচে নিন পুদিনা পাতাগুলোকে। 

৩। ধীরে ধীরে স্প্রাইট ঢেলে দিন এই গ্লাসে, প্রায় কানায় কানায় পূর্ণ করে নিন। এরপর চামচ দিয়ে আলতো করে নেড়ে মিশিয়ে নিন।

এই প্রণালীতে তৈরি করে নিন ৩ গ্লাস পানীয়। কিছু পুদিনা পাতা, এক স্লাইস লেবু এবং ২/৩টি আইস কিউব দিয়ে পরিবেশন করুন ঠাণ্ডা ঠাণ্ডা।

টিপস
১। এই পানীয় তৈরির জন্য আপনি স্প্রাইট, সেভেন আপ, মাউন্টেইন ডিউ, ক্লাব সোডা অথবা জিঞ্জার এল ব্যবহার করতে পারেন

২। বড় এক জগ মোহিতো তৈরি করে তাতে শসার টুকরো ভিজিয়ে রাখতে পারেন আরো সুন্দর ফ্লেভারের জন্য।

সুত্র: সাইলু’স ফুড

No comments:

Post a Comment

Post Top Ad