মৃন্ময় নস্কর, দক্ষিণ ২৪ পরগণা: নববধূকে ফোনে ডেকে ফাঁকা মাঠে রাতভর ধর্ষণের অভিযোগ উঠল এক যুবকের বিরুদ্ধে। অভিযুক্ত যুবক আমাদুল্লা সর্দারকে গ্রেপ্তার করেছে পুলিস। গত সোমবার রাতে উস্তির বাঁশতলার একটি ফাঁকা মাঠে ঘটনাটি ঘটেছে। মঙ্গলবার সকালে নির্যাতিতা কোনক্রমে ফাঁকা মাঠে থেকে বাপেরবাড়ি গিয়ে পৌঁছয়। সব কথা খুলে বলেন ওই নির্যাতিতা। বুধবার রাতে উস্তি থানায় লিখিত অভিযোগ দায়ের করেন নির্যাতিতা। রাতেই গ্রেপ্তার হয় মূল অভিযুক্ত। ধৃত আমাদুল্লাকে বৃহস্পতিবার ডায়মন্ড হারবার মহকুমা আদালতে পেশ। নির্যাতিতা গোপন জবানবন্দি দেন বিচারকের কাছে। এদিন নির্যাতিতার মেডিক্যাল করানো হয় ডায়মন্ড হারবার হাসপাতালে।

No comments:
Post a Comment