শিশুকে ধর্ষণ! - Breaking Bangla

Breaking

Post Top Ad

Post Top Ad

Friday, 25 May 2018

শিশুকে ধর্ষণ!



চাঁদনী, মহিষাদল: বছর ৮ এর এক নাবালিকাকে ধর্ষনের ঘটনার অভিযোগ উঠল এক যুবকের বিরুদ্ধে। বৃহস্পতিবার সন্ধ্যা নাগাদ ঘটনাটি ঘটেছে পূর্ব মেদিনীপুর জেলার মহিষাদল থানার কেশবপুরে। ঘটনার পর থেকে অভিযুক্ত গোপালচন্দ্র সাউ (২৮)পলাতক। আটক করা হয়েছে যুবকের দিদিকে (রাধারানী পট্টনায়েক)।

স্থানিয় সূত্রে জানাগেছে, মহিষাদল থানার কেশবপুর রেল স্টেশানের নিকট ধর্ষিতা নাবালিকার বাবার একটি পানের দোকান রয়েছে। বাবা ( ঘনশ্যাম ঘড়া) প্রতিবন্ধী। তাই তিনি পানের দোকান চালান। দোকানের কিছুটা দূরেই নাবালিকার বাড়ি। গতকাল বিকেলে নাবালিকা শিশুকন্যা বাবার দোকানে আসে। সেখানেই খেলা করছিল শিশুকন্যাটি। কিছুক্ষন পরে তাকে পাওয়া যাচ্ছিল না।  খোঁজাখুঁজি  শুরু করলে দোকানের কিছুটা দূরে ফাঁকা জমির মধ্যে এক যুবক সাথে তাকে দেখতে পাওয়া যায়। শিশুকন্যাটির জামাকাপড় ছিঁড়ে দেওয়া হয়েছে, সেই সাথে হাত- পা দড়ি দিয়ে বেধে রেখেছিল অভিযুক্ত।  অভিযুক্ত সুযোগ বুঝে পালিয়ে যেতে সক্ষম হয়। শিশুকন্যাটি অসুস্থ্য হয়ে পড়ায়  তাকে তমলুক জেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে। সেখানেই তার চিকিৎসা  চলছে। যুবকটি স্থানিয় রাসবিহারী পট্টনায়েকের শ্যালক। কয়েকদিন আগে সে তার জামাইবাবুর বাড়িতে আসে। আর সুযোগ বুঝে গতকাল এই কান্ড ঘটায়। পুলিশকে খবর দেওয়া হলে গতকাল সন্ধ্যায় মহিষাদল থানার ওসি পার্থ বিশ্বাস  ঘটনাস্থলে গিয়ে ঘটনার তদন্ত শুরু করে। অভিযুক্তের দিদি ( রাসবিহারীর) স্ত্রীকে জিঞ্জাসাবাদের জন্য আটক করেছে পুলিশ। অভিযুক্তের বাড়ি নন্দকুমার থানার দয়ালদাসি এলাকায়।

মহিষাদল থানার ওসি পার্থ বিশ্বাস  জানান, আমরা ঘটনার তদন্ত শুরু করেছি। অভিযুক্তের খোঁজে তল্লাসি  শুরু হয়েছে। জিঞ্জাসাবাদের জন্য অভিযুক্তের দিদিকে আটক করা হয়েছিল। পরে ছেড়ে দেওয়া হয়।

No comments:

Post a Comment

Post Top Ad