পুঁইশাক কেন খাবেন? - Breaking Bangla

Breaking

Post Top Ad

Post Top Ad

Thursday, 10 May 2018

পুঁইশাক কেন খাবেন?





পুঁইশাক বেশ জনপ্রিয় একটি শাক। এর রয়েছে অনেক গুণ। গাঢ় সবুজ রঙের এই শাকে রয়েছে বেশকিছু উপকারিতা। দেশজুড়ে পুঁইশাকের রয়েছে ব্যাপক গ্রহণযোগ্যতা। সহজলভ্য বলে এই শাক কম-বেশি সবার কাছে প্রিয়। চলুন পুঁই শাকের স্বাস্থ্য উপকারিতা সম্পর্কে জেনে নেই।

পুঁইশাকে রয়েছে প্রচুর পরিমাণে আঁশ, যা কোষ্ঠকাঠিন্য দূর করে, দেহের বর্জ্য সুষ্ঠুভাবে বাইরে যেতে সাহায্য করে

এ শাকে রয়েছে প্রচুর পরিমাণে ভিটামিন `এ` এবং `সি`, যা ত্বকের রোগজীবাণু দূর করে, বৃদ্ধি ও বর্ধনে সাহায্য করে, চোখের পুষ্টি জোগানো ও চুলকে মজবুত রাখে।

গবেষণা করে দেখা গেছে, যারা নিয়মিত শাক, বিশেষ করে আঁশজাতীয় শাক, যেমন পুঁই বা মিষ্টিকুমড়ার শাক খায়, তাদের পাইলস, ফিস্টুলা ও হেমোরয়েড হওয়ার সম্ভাবনা থাকে খুবই কম।

আঁশজাতীয় খাবার পাকস্থলী ও কোলনের ক্যানসার প্রতিরোধ করে। পুঁইশাকে রক্তে চর্বির মাত্রা বেড়ে যাওয়ার কোনো ভয় নেই। তবে অনেকের পুঁইশাকে অ্যালার্জি আছে।

No comments:

Post a Comment

Post Top Ad