‘রাজি' আয়: সপ্তাহ শেষে কম আয় করল না আলিয়া! - Breaking Bangla

Breaking

Post Top Ad

Post Top Ad

Saturday, 19 May 2018

‘রাজি' আয়: সপ্তাহ শেষে কম আয় করল না আলিয়া!



 বর্তমান সময়ের জনপ্রিয় বলিউড অভিনেত্রী আলিয়া ভাট। এ অভিনেত্রীর সদ্য মুক্তিপ্রাপ্ত সিনেমা রাজি। এতে অভিনয়ের জন্য দর্শক-সমালোচকদের কাছ থেকে বেশ প্রশংসা পাচ্ছেন তিনি। এছাড়া বক্স অফিসেও ভালো আয় করেছে সিনেমাটি।

মুক্তির প্রথমদিনে ৭.৫৩ কোটি টাকা আয় করে রাজি। চলতি বছর মুক্তিপ্রাপ্ত বলিউড সিনেমারগুলোর প্রথমদিনের আয়ের দিক থেকে এটি পঞ্চম। এরপর তিনদিনে এর আয় দাঁড়ায় ৩২.৬৩ কোটি টাকা । প্রথম সপ্তাহ শেষে সিনেমাটির আয় দাঁড়িয়েছে ৫৬.৫৯ কোটি টাকা । ভারতীয় একটি সংবাদমাধ্যম এ তথ্য জানিয়েছে।

মুক্তির পর থেকেই আয়ের দিক থেকে ধারাবাহিকতা বজায় রেখেছে রাজি সিনেমাটি। প্রতিদিনই এর আয় ৫ কোটি টাকা ছাড়িয়েছে। মাইক্রোব্লগিং সাইট টুইটারে বক্স অফিস বিশ্লেষক তরণ আদর্শ বলেন, ‘উইকেন্ডের পর সপ্তাহের অন্যান্য দিনগুলোতেও রাজি সিনেমার আয় খুব ভালো। সোমবার থেকে বৃহস্পতিবার ধারাবাহিকভাবে ৫.২৫ কোটির উপরে আয় করেছে সিনেমাটি।’

হরিন্দার সিক্কার ‘কলিং সেহমাত’ উপন্যাস অবলম্বনে নির্মিত হয়েছে সিনেমাটি। এতে আলিয়া ভাট সাহসী ভারতীয় গুপ্তচরের ভূমিকায় অভিনয় করেছেন। সিনেমাটিতে একজন পাকিস্তানি সেনা কর্মকর্তার ভূমিকায় রয়েছেন ভিকি কৌশল।

রাজি সিনেমাটি যৌথভাবে প্রযোজনা করেছে জংলী পিকচার্স এবং ধর্মা প্রোডাকশন। এটি পরিচালনা করেছেন মেঘনা গুলজার। আলিয়া-ভিকি ছাড়াও সিনেমাটিতে অভিনয় করেছেন রজিত কাপুর, সোনি রাজদান, জয়দ্বীপ আহলাওয়াত, অম্রুতা খানভিলকর, শিশির শর্মা প্রমুখ।

No comments:

Post a Comment

Post Top Ad