রণবীরের ‘বয় ক্রাশ’ আলিয়া - Breaking Bangla

Breaking

Post Top Ad

Post Top Ad

Saturday, 19 May 2018

রণবীরের ‘বয় ক্রাশ’ আলিয়া



বলিউডের বাতাসে ভেসে বেড়াচ্ছে রণবীর কাপুর ও আলিয়া ভাটের প্রেমের গুঞ্জন। কোন ছবির প্রিমিয়ারে না আসাটাকে অভ্যাসে পরিণত করা রণবীর কাপুরের ‘রাজি’ ছবির প্রিমিয়ারে ছবির কেন্দ্রীয় চরিত্র আলিয়াকে নিয়ে হাজির হওয়া, প্রিমিয়ার শেষে বাসায় পৌঁছে দেয়া, এমনকি কথিত সাবেক গার্লফ্রেন্ড সোনম কাপুরের বিবাহোত্তর সংবর্ধনায় রণবীর-আলিয়া হাজির হয়েছিলেন একসঙ্গে। আর এই টুকরো ঘটনাগুলোই তাঁদের প্রেমের গুঞ্জনের পালে দিচ্ছে জোর হাওয়া।

তবে সব গুঞ্জনে সম্প্রতি জল ঢেলেছেন রণবীর নিজেই। পিঙ্কভিলার বরাত দিয়ে জি নিউজের খবরে প্রকাশ, সাম্প্রতিক একটি সংবাদ সম্মেলনে তাঁদের প্রেমের সম্পর্কের গুঞ্জন নিয়ে প্রশ্ন করা হয় রণবীরকে। উত্তরে রণবীর জানান, ‘আমি তাঁর ওপর বয় ক্রাশ খেয়েছি’। আলিয়ার ওপর রণবীরের বয় ক্রাশের মানে দাঁড়াচ্ছে রণবীর আলিয়াকে ছেলেদের মত করেই পছন্দ করেন। 

বর্তমানে ‘ড্রাগন’ ছবির কাজে ব্যস্ত রয়েছেন দুজন। সম্প্রতি ইসরায়েলে শেষ হয়েছে ছবিটির প্রথম অংশের শুটিং। পরিচালনায় রয়েছেন অয়ন মুখোপাধ্যায়। রণবীর-আলিয়া ছাড়াও ছবিতে নেতিবাচক চরিত্রে দেখা যাবে অমিতাভ বচ্চন ও মৌনী রায়কে। ২০১৯ সালের ১৫ আগস্ট মুক্তি পাওয়ার কথা রয়েছে ছবিটির।

No comments:

Post a Comment

Post Top Ad