পাকিস্তানি রেঞ্জার্সের রাতভর গোলাবর্ষণে মৃত্যু হল চার ভারতীয় নাগরিকের। আহত হয়েছেন প্রায় ৩০ জন। জম্মু, সাম্বা,কাঠুয়া জেলার সীমান্ত সংলগ্ন এলাকায় লাগাতার মর্টার ছুড়ছে পাকিস্তানি সেনা।জম্মু ও কাশ্মীরের ডিরেক্টর জেনেরাল অফ পুলিশ এসপি ভাইড টুইট করেছেন, "জম্মুর কাঠুয়া থেকে আখনুরের সীমান্তবর্তী এলাকায় গোটা রাত গোলাগুলি চালিয়েছে পাকিস্তানি সেনা। পাকিস্তানি রেঞ্জার্সের হামলায় মৃত্যু হয়েছে চার ভারতীয় নাগরিকের। ঘটনাটি খুবই দুঃখজনক।"
পাকিস্তানের ছোড়া গোলায় সীমান্তের প্রায় চার কিলোমিটার ভেতরের এলাকাও ক্ষতিগ্রস্ত হয়েছে। এসপি ভাইড জানিয়েছেন, পালটা জবাব দিয়েছে বিএসএফও।

No comments:
Post a Comment