মুখ্যমন্ত্রীকে ইমেল! জানেন কেন? - Breaking Bangla

Breaking

Post Top Ad

Post Top Ad

Wednesday, 23 May 2018

মুখ্যমন্ত্রীকে ইমেল! জানেন কেন?



প্রায় আট মাস আগের ঘটনা। প্রতিদিনের মতো স্কুলে গিয়েছিল ঘরের মেয়েটা। বিকেল গড়িয়ে সন্ধে হলেও বাড়ি ফেরেনি সে। শুরু হয় খোঁজাখুঁজি। কিন্তু, পাওয়া যায়নি কোথাও। শুধুমাত্র একবার কিশোরী তার বাবাকে ফোন করে জানিয়েছিল, তাকে অপহরণ করা হয়েছে। ব্যাস, ওই শেষ। তারপর থেকে আর যোগাযোগ করা সম্ভব হয়নি। আজও নিখোঁজ ওই কিশোরী। ঘটনাটি বিষ্ণুপুর থানার সিপাই পাড়া এলাকার।

থানায় অভিযোগ দায়ের করার পর আট মাস কেটে গেছে। কিন্তু মেয়ের খোঁজ মেলেনি। তাই পুলিশের উপর আস্থা হারিয়েছে পরিবার। তাদের আশঙ্কা, মেয়েকে ভিনরাজ্যে পাচার করা হতে পারে।

মেয়েকে ফিরে পাওয়ার আশা নিয়ে এবার মুখ্যমন্ত্রীর দ্বারস্থ হয়েছে ওই কিশোরীর পরিবার। মেয়েকে ফিরে পাওয়ার আর্জি নিয়ে মুখ্যমন্ত্রীকে ইমেল করা হয়েছে পরিবারের তরফে। জানানো হয়েছে গোটা বিষয়টা। তবে ইমেলের কোনও উত্তর এখনও আসেনি। কিশোরীর পরিবার জানিয়েছে, উত্তর না এলে তারা মুখ্যমন্ত্রীর বাড়িতে গিয়ে তাঁকে বিষয়টি জানাবে।
সূত্র: ইনাডু

No comments:

Post a Comment

Post Top Ad