মধ্যগগণে আই পি এল: কে কোথায় দাঁড়িয়ে - Breaking Bangla

Breaking

Post Top Ad

Post Top Ad

Saturday, 5 May 2018

মধ্যগগণে আই পি এল: কে কোথায় দাঁড়িয়ে



বিভাস লোধ  : গত ৭ এপ্রিল থেকে শুরু হয় এবছরের আই পি এল। এখনও পর্যন্ত মোট ম্যাচের সংখ্যা ৩৪। মধ্যগগণে থাকা সবচেয়ে রঙিন ক্রিকেট টুর্নামেন্ট ঘিরে প্রতিদিনই বাড়ছে দর্শক প্রত্যাশা। একনজরে দেখে নেওয়া যাক কে কোথায় দাঁড়িয়ে--

পয়েন্ট তালিকা

এখনও পর্যন্ত আই পি এল পয়েন্ট তালিকায় শীর্ষে রয়েছে সানরাইজার্স হায়দরাবাদ। আট ম্যাচে ছয়টি জয় নিয়ে তাদের পয়েন্ট ১২। নয় ম্যাচে ১২ পয়েন্ট নিয়ে তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে চেন্নাই সুপার কিংস। ১০ পয়েন্ট নিয়ে তালিকার তৃতীয় ও চতুর্থ  স্থানে রয়েছে যথাক্রমে কলকাতা নাইট রাইডার্স এবং কিংস ইলেভেন পাঞ্জাব। তালিকায় পঞ্চম, ষষ্ঠ, সপ্তম ও অষ্টম স্থানে রয়েছে যথাক্রমে মুম্বই ইন্ডিয়ান্স , রয়্যাল চ্যালেঞ্জার ব্যাঙ্গালোর, দিল্লি ডেয়ারডেভিলস্, রাজস্থান রয়্যাল। তাদের প্রত্যেকের সংগৃহীত পয়েন্ট ৬।

সেরা ব্যাটসম্যান

এই মুহুর্তে কমলা টুপির মালিক চেন্নাই সুপার কিংসের আম্বাতি রায়ডু (৩৯১ রান)। দ্বিতীয় দিল্লির ঋষভ পন্থ (৩৭৫)। তৃতীয় ব্যাঙ্গালোর অধিনায়ক বিরাট কোহলি (৩৪৯)। চতুর্থ মুম্বই ইন্ডিয়ান্সের সূর্যকুমার যাদব (৩৪০)। পঞ্চম স্থানে রয়েছে চেন্নাই সুপার কিংস অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি (৩২৯)।

সেরা বোলার

নয় ম্যাচে ১৩ উইকেট নিয়ে তালিকার শীর্ষে দিল্লির ট্রেন্ট বোল্ট। দ্বিতীয় স্থানে মুম্বইয়ের মায়াঙ্ক মার্কান্ডে। তৃতীয়, চতুর্থ এবং পঞ্চম স্থানে রয়েছে যথাক্রমে হার্দিক পান্ডিয়া, উমেশ যাদব এবং সিদ্ধার্থ কল।

দ্রুততম রান সংগ্রহকারী কলকাতা নাইট রাইডার্সের আন্দ্রে রাসেল (স্ট্রাইক রেট ২০২.০৯)।
সবচেয়ে বেশি চার এবং ছয় মেরেছেন যথাক্রমে ঋষভ পন্থ (৪০ টি) এবং ক্রিস গেইল (২৫ টি)।
বোলিং এ সবচেয়ে ভালো রানের গড় সানরাইজার্স হায়দরাবাদের সন্দীপ শর্মা (৪.৪)।

No comments:

Post a Comment

Post Top Ad