নিজস্ব সংবাদদাতা : আজ থেকে বড়সড় পরিবর্তন হচ্ছে মেট্রো রেলের স্মার্ট কার্ডে। তৃতীয় ভাষা হিসাবে এবার স্মার্ট কার্ডে ঠাঁই পেল বাঙালির প্রাণের ভাষা বাংলা। এতদিন পর্যন্ত মেট্রো রেলের স্মার্ট কার্ডে ভাষা হিসাবে ছিল ইংরাজী এবং হিন্দি। কলকাতা মেট্রো রেলের পক্ষ থেকে মূখ্য জনসংযোগ আধিকারিক ইন্দ্রাণী বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, কার্ডের মেয়াদ, নূন্যতম ব্যালেন্স , সিকিওরিটি ডিপোজিট ইত্যাদি এখন থেকে কার্ডের পিছনে তিনটি ভাষাতেই লেখা থাকবে। এতে যাত্রীদের সুবিধা হবে।
ইতিমধ্যে ডিসপ্লে বোর্ডও তিনটি ভাষাতেই দেখানো শুরু হয়েছে। প্রসঙ্গত, ১৯৮৪ সালে কলকাতার গর্ব মেট্রো রেল চালু হলেও এতদিন ব্রাত্য ছিল বাংলা ভাষা।

No comments:
Post a Comment