প্রধানমন্ত্রী সমাবর্তনে সাজো সাজো রব কাজী নজরুল বিশ্ববিদ্যালয়ে - Breaking Bangla

Breaking

Post Top Ad

Post Top Ad

Friday, 25 May 2018

প্রধানমন্ত্রী সমাবর্তনে সাজো সাজো রব কাজী নজরুল বিশ্ববিদ্যালয়ে



আসানসোলের কাজী নজরুল বিশ্ববিদ্যালয়ের তৃতীয় সমাবর্তন অনুষ্ঠানকে ঘিরে তৈরী হতে চলেছে এক ঐতিহাসীক মুহূর্ত ৷এদিন বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে প্রতিবেশী রাষ্ট্রের প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ডিলিট প্রদান করা হবে৷বিশ্ববিদ্যালয় প্রাঙ্গনে চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি৷রেজিস্টার সীতাংশু কুমার গুহ জানিয়েছেন, প্রস্তুতি প্রায় শেষের মুখে৷এখন শুধু মাহেন্দ্র মুহূর্তের প্রতীক্ষা৷বাংলাদেশ থেকে প্রধানমন্ত্রীর সাথে ১৫০জন ডেলিগেটস আসছেন৷আসছেন রাজ্যের শিক্ষামন্ত্রী ও রাজ্যপাল মহোদয়৷তবে রাজ্যের মুখ্যমন্ত্রী ও কেন্দ্রীয় মন্ত্রী বাবুল সুপ্রিয়র আসার বিষয়টি এখনো নিশ্চিত নয়৷

জানা গেছে, অণ্ডাল বিমান বন্দরে বেলা ১১টায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা অবতরণের পর সোজা চলে আসবেন বিশ্ববিদ্যালয়ে৷শেখ হাসিনাকে এদিন সমাবর্তনের অনুষ্ঠানে ডিলিট প্রদানের সাথে সাথে তুলে দেওয়া হবে বিশেষ উপহার মসলিন ৷তবে বিশ্ববিদ্যালয়ের কনভোকেশনের নিয়ম অনুসারে এদিনের ঐতিহাসিক মুহূর্তে বিশ্ববিদ্যালয়ের সমস্ত ছাত্র-ছাত্রী উপস্থিত থাকতে পারবে না৷শুধুমাত্র পুরস্কৃত ও বিশেষ সম্মান প্রাপক ছেলেমেয়েরাই উপস্থিত থাকতে পারবে৷সবমিলিয়ে অনুষ্ঠান কেন্দ্রে ১২০০জনের বসার আসনের ব্যবস্থা করা গেছে৷সুরক্ষার বিষয়টি ইতিমধ্যেই ভারত ও বাংলাদেশের পক্ষ থেকে যৌথভাবে উদ্যোগ নেওয়া হয়েছে ৷ছাত্র-ছাত্রীরাও এই ঐতিহাসিক মুহূর্তের জন্যে অধীর অাগ্রহে অপেক্ষা করছে৷তারা জানাচ্ছে এই মুহূর্তটি ভারত-বাংলাদেশের মৈত্রীর এক নতুন অধ্যায় সূচনা করবে৷

No comments:

Post a Comment

Post Top Ad