নতুন একটি ছবিতে মায়ের চরিত্রে দেখা যাবে কারিনা কাপুরকে। ধর্মা প্রোডাকশনের এ ছবিতে তার বিপরীতে থাকছেন সিদ্ধার্থ মালহোত্রা। এবারই প্রথম জুটি বাঁধছেন তারা। ভারতীয় একটি সংবাদমাধ্যমে একটি সূত্র বলেন, ‘নতুন এই সিনেমাটিতে কারিনা কাপুর একজন মায়ের চরিত্রে অভিনয় করবেন। তিনি বাস্তবজীবনেও একজন মা। তাই এই চরিত্রের জন্য কারিনা উপযুক্ত। সিনেমাটির গল্প বিয়ে এবং সম্পর্ক নিয়ে। দুই দম্পতিকে ঘিরে সিনেমার কাহিনি এগিয়েছে। এক দম্পতি কয়েক বছর আগে বিয়ে করেছে আর অন্যটি সদ্য বিবাহিত। সিনেমাটির চিত্রনাট্য পড়ে কারিনা কাপুর পছন্দ করেছেন।’ সূত্র আরো জানায়, ‘২০১৬ সালে ধর্মা প্রোডাকশনের ব্যানারে নির্মিত ‘কি অ্যান্ড কা’ সিনেমায় অভিনয় করেছিলেন কারিনা কাপুর। তারপর থেকেই করন জোহর চাচ্ছিলেন কারিনা ধর্মা প্রোডাকশনের ব্যানারে কাজ করুক। কিন্তু মাতৃত্বজনিত কারণে তা আর হয়ে ওঠেনি। এখন দুজনেই একত্রে কাজ করার সিদ্ধান্ত নিয়েছেন। আর নত্নু এই সিনেমাটি পরিচালনা করবেন রাজ মেহতা।’ সম্প্রতি করন জোহরের ধর্মা প্রোডাকশনের অফিসে দেখা গেছে কারিনাকে। পাশাপাশি করন-কারিনা বেশ ভালো বন্ধু। তাই দুই দুইয়ে চার মিলিয়ে সিনেমাটিতে কারিনার অভিনয়ের বিষয়টি বেশ জোরালো। যদিও এ বিষয়ে নির্মাতাদের পক্ষ থেকে এখনো আনুষ্ঠানিক কোনো ঘোষণা পাওয়া যায়নি। উল্লেখ্য, মুক্তির অপেক্ষায় রয়েছে কারিনা অভিনীত সিনেমা ‘বীরে ডি ওয়েডিং’। এতে আরো অভিনয় করেছেন সোনম কাপুর, অনিল কাপুর ও স্বরা ভাস্কর প্রমুখ। এটি পরিচালনা করেছেন শশাঙ্ক ঘোষ। আগামী ১ জুন সিনেমাটি মুক্তির কথা রয়েছে।

No comments:
Post a Comment