মাধ্যমিক পরীক্ষার্থীকে ধর্ষণ, ধৃত ৪ - Breaking Bangla

Breaking

Post Top Ad

Post Top Ad

Tuesday, 29 May 2018

মাধ্যমিক পরীক্ষার্থীকে ধর্ষণ, ধৃত ৪



মাধ্যমিক পরীক্ষার্থীকে ধর্ষনের অভিযোগে চারজন গ্রেপ্তার ৷ঘটনাটি কুলটি থানা অঞ্চলে৷বুধবার ২৩শে মে ওই অঞ্চলের বাসিন্দা নীপেন ব্যানার্জীর  মাধ্যমিক পরীক্ষার্থী মেয়ে পুকুরে স্নান করতে গেলে পাড়ার পরিচিত চার যুবক তাকে ভিডিও দেখানোর নামে জঙ্গলে টেনে গিয়ে ধর্ষন করে বলে অভিযোগ ৷যদিও ওই মাধ্যমিক পরীক্ষার্থীকে বাড়িতে ঘটনা জানালে ভিডিও নেটে ছেড়ে দেওয়া হবে বলে হুমকি দেয় ওই চার যুবক ৷এই ঘটনার পর ওই মাধ্যমিক পরীক্ষার্থী শনিবার ২৬মে সুইসাইড নোট লিখে আত্মঘাতি হওয়ার আগে বিষয়টি বাবা-মার নজরে আসলে কুলটি থানায় অভিযোগ দায়ের করা হয় ৷অভিযোগের ভিত্তিতে ওই অঞ্চলের মিতন বাউরি(মৃত্যুঞ্জয় বাউরি),প্রদীপ বাউরি,বিকাশ বাউরিকে পুলিশ গ্রেপ্তার করে ও আসানসোল কোর্টে চালান করে ৷

সূত্র অনুসারে অভিযুক্তদের বিরুদ্ধে পকসো আইনের ৩৭৬ডি ধারায় বিচার শুরু হয়েছে৷তবে একই সাথে আরেক অভিযুক্ত দীপ বাউরি এখনো ফেরার আছে বলে জানা গেছে।

No comments:

Post a Comment

Post Top Ad