নারিন-কার্তিক ঝড়ে উড়ল পাঞ্জাব, লক্ষ্য ২৪৬ - Breaking Bangla

Breaking

Post Top Ad

Post Top Ad

Saturday, 12 May 2018

নারিন-কার্তিক ঝড়ে উড়ল পাঞ্জাব, লক্ষ্য ২৪৬




নিজস্ব সংবাদদাতা  : আই পি এলের কোয়ালিফাইং রাউন্ডে পৌঁছাতে গেলে বাকী ম্যাচের প্রতিটি জিততে হবে কলকাতা নাইট রাইডার্স কে। আর সেই লক্ষ্য নিয়েই শনিবার ইন্দোরে হোলকার স্টেডিয়ামি কিংস ইলেভেন পাঞ্জাবের মুখোমুখি কলকাতা। প্রথমে ব্যাট করে তাদের সংগ্রহ ৬ উইকেটে ২৪৫। আই পি এল ইতিহাসে যা চতুর্থ সর্বোচ্চ স্কোর এবং কলকাতার ব্যক্তিগত সর্বোচ্চ রান।

এদিন টসে জিতে কলকাতা নাইট রাইডার্সকে  প্রথমে ব্যাট করতে পাঠান পাঞ্জাব অধিনায়ক রবিচন্দ্রন অশ্বিন। তুলনামূলক মন্থর পিচে প্রথম থেকেই ধীরে খেলা শুরু করেন দুই ওপেনার ক্রিস লিন এবং সুনীল নারিন। তবে ম্যাচের চতুর্থ ওভারে চোট পেয়ে মুজিবর রহমান মাঠের বাইরে যেতেই সংহার মূর্তি ধারণ করেন সুনীল নারিন।  দলের ৫৩ রানের মাথায় ক্রিস লিন( ১৭ বলে ২৭ রান) আউট হলেও রবীন উথাপ্পাকে নিয়ে জুটি বাঁধেন নারিন। তাঁর কাছে অসহায় লাগছিল পাঞ্জাবের বোলারদের। এদিন ৩৬ বলে ৭৫ রান করেন সুনীল নারিন। 

অ্যান্ড্রু টাইয়ের এক ওভারে নারিন এবং রবীন উথাপ্পা ( ১৭ বলে ২৪ ) আউট হলেও হাল ধরেন অধিনায়ক দীনেশ কার্তিক এবং আন্দ্রে রাসেল। সংহার মূর্তিতে দুরন্ত ব্যাট করেন দুই ব্যাটসম্যান।  একের পর এক ছয়ে কার্যত দিশেহারা ছিল পাঞ্জাবের বোলিং ব্রিগেড। তবে অ্যান্ড্রু টাইয়ের বলেই কে এল রাহুলের হাতে ক্যাচ দিয়ে ফিরে যান আন্দ্রে রাসেল ( ১৪ বলে ৩১ রান)।

শেষ তিন ওভারে অধিনায়ক দীনেশ কার্তিক( ২৩ বলে ৫০ রান) এবং নীতিশ রানার (৪ বলে ১১রান ) ব্যাটিং কলকাতা নাইট রাইডার্স কে এক বড় স্কোরে নিয়ে যান।  শেষে শুভমান গিল করেন ৮ বলে ১৬ রান । পাঞ্জাবের হয়ে এদিন একাই চার উইকেট নিয়েছেন অ্যান্ড্রু টাই। নির্ধারিত ২০ ওভারে এদিন কলকাতা নাইট রাইডার্সের সংগ্রহ ৬ উইকেটে ২৪৫।

No comments:

Post a Comment

Post Top Ad