হাড্ডাহাড্ডি লড়াইতে আজ মুখোমুখি মুম্বাই-কলকাতা - Breaking Bangla

Breaking

Post Top Ad

Post Top Ad

Sunday, 6 May 2018

হাড্ডাহাড্ডি লড়াইতে আজ মুখোমুখি মুম্বাই-কলকাতা



নিজস্ব সংবাদদাতা : আই পি এলের গুরুত্বপূর্ণ ম্যাচে আজ মুম্বাইয়ের ওয়াংখেড়ে মুখোমুখি দুই চিরপ্রতিন্দ্বন্দী মুম্বাই ইন্ডিয়ান্স এবং কলকাতা নাইট রাইডার্স । আই পি এলের কোয়ালিফায়ারের  দৌড়ে টিকে থাকতে গেলে এই ম্যাচ জিততেই হবে মুম্বাইকে। পাশাপাশি চতুর্থ স্থান ধরে রাখার জন্য ম্যাচ জেতাটা ভীষণ দরকারি কলকাতার কাছে। এই মাঠে নামার আগে দুই দল যে কোনো মূল্যে জয় চাইছে।

শনিবারের ম্যাচের পর দেখা যাচ্ছে , প্লে অফের জায়গা প্রায় নিশ্চিত করে নিয়েছে সানরাইজার্স হায়দ্রাবাদ এবং চেন্নাই সুপার কিংস । তৃতীয় স্থানের নিজেদের জায়গা ধরে রেখেছে কিংস ইলেভেন পাঞ্জাব। চতুর্থ স্থানের জন্য চলছে হাড্ডাহাড্ডি লড়াই। সেখানে নিজেদের জায়গা পাকা করতে এই ম্যাচ জিততে হবে নাইটদের। ধরে নেওয়া যায় , মুম্বাইয়ের বিরুদ্ধে আগামী দুটি ম্যাচে ঠিক হয়ে যাবে কারা দখল করতে চলেছে চতুর্থ স্থান। রবিবার মুম্বাই ম্যাচের পর আগামী বুধবার কলকাতার ইডেন গার্ডেন মাঠে ফিরতি ম্যাচ রয়েছে কলকাতা-মুম্বাইয়ের।

তবে মুম্বাইয়ের বিরুদ্ধে রেকর্ড ভালো না কলকাতার। ওয়াংখেড়ে শেষবার টো১২ সালে মুম্বাইকে হারিয়েছিল কলকাতা। আর তারপর 2015 সালে ইডেন গার্ডেন মাঠে শেষবার পরাজিত করেছিল মুম্বাইকে। শেষ ৬ বারের মধ্যে ৬ বার হার স্বীকার করতে হয়েছে কলকাতাকে . দুই দোল মোট ২১ বার পরস্পর মুখোমুখি হয়েছে, যেখানে মুম্বাই ১৬ বার জিতলেও মাত্র ৫ বার জিতেছে কলকাতা।এই ওয়াংখেড় স্টেডিয়ামেই সবচেয়ে কম রানের রেকর্ড রয়েছে নাইটদের। তাছাড়াও একবিক বিতর্ক রয়েছে এই মাঠে। ঝামেলায় জড়িয়ে পড়েছিলেন নাইট মালিক কিং খান। সাসপেনশন উঠলেও মাঠে জাননা শাহরুখ খান। এদিন মাঠে থাকবেন কিনা জানা যায় নি।

তবে আসার কথা এই যে , এই ম্যাচ হারলেও দীনেশ কার্তিকদের সামনে রাস্তা খোলা থাকবে প্লে অফে ওঠার, কিন্তু লড়াইতে থাকতে গেলে যে কোনো ভাবে ম্যাচ জিততে হবে রোহিত শর্মাদের।

No comments:

Post a Comment

Post Top Ad