মহিলা নার্সিং কলেজে অত্যাচার! - Breaking Bangla

Breaking

Post Top Ad

Post Top Ad

Sunday, 6 May 2018

মহিলা নার্সিং কলেজে অত্যাচার!

চাঁদনী, পূর্ব মেদিনীপুর: পূর্ব মেদিনীপুর জেলার হলদিয়া থানার থার্টনমোড়ে বেসরকারী নার্সিং কলেজের প্রথম বর্ষের ছাত্রীরা প্রায় একশোর বেশি ছাত্রী হোস্টেলে বিক্ষোভ দেখাচ্ছে। অভিযোগ ওই হোস্টেলের মহিলা প্রিন্সিপাল বিনা কারনে বিভিন্ন সময় ছাত্রীদের অনৈতিক কারণে হেনস্থা করছে। আরও অভিযোগ, ওই হোস্টেলের প্রিন্সিপাল বিভিন্ন সময় নিজের ব্যবসার স্বার্থে বিভিন্ন জিনিস পত্র কেনার জন্য জোর করছে। শনিবার রাতে ওই হোস্টেল কেউ বা কারা একটি রুমে আগুন লাগিয়ে দেই তাতে করে বেশ কয়েকজন ছাত্রীরা জামা কাপড় সহ প্রযোজনীয় জিনিস পুড়ে গেছে।
 অথচ এই হোস্টেলের বিভিন্ন জায়গায় সিসিটিভি লাগানো সত্বেও আগুন কি ভাবে লাগলো বা কারা লাগালো তার কোন ছবি ধরা পড়েন। ছাত্রীদের অভিযোগ ওই সময় কেউ বা কারা সিসিটিভি বন্ধ করে আগুন লাগিয়ে দিয়েছে। তাই তারা নিরাপত্তা হীনতায় ভুগছেন। সকাল থেকে  ছাত্রীরা হোস্টেলের গেট বন্ধ করে বিক্ষোভ দেখছেন।

No comments:

Post a Comment

Post Top Ad