বিভাস লোধ,কলকাতা: এলিমিনেটর পর্বের দ্বিতীয় ম্যাচে টসে হেরে শুরুটা মোটেও ভালো হয়নি কলকাতা নাইট রাইডার্সের। তবে শেষটা ভালো হয়েছে। ২০ ওভার শেষে ৭ উইকেটের কলকাতার সংগ্রহ ১৬৯ রান।
ইডেন গার্ডেনে টস জিতে আগে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেয় রাজস্থান রয়ালস। রাজস্থানের দুই বোলার কৃষ্ণাপ্পা গৌতম আর জোফরা আর্চারের বোলিং তোপে কলকাতার প্রথম চার ব্যাটসম্যান পার হতে পারেনি বিশ রানের কোটা।
২৪ রানে যখন ৪ উইকেট নেই কলকাতার সেখান থেকে দলের হাল ধরেন অধিনায়ক দীনেশ কার্তিক। কার্তিকের সাথে যোগ্য সংগ দেন সুভাম গিল। কার্তিকের ব্যাটে আসে ৩৮ বলে ৫২ রান। সুভাম করেন ১৭ বলে ২৮ রান।
শেষের দিকে কলকাতার বিপদের ভরসা আন্দ্রে রাসেল করেন মূল কাজটা। মাত্র ২৫ বলে রাসেল করেন ল ৫ ছয় আর ৩ চার। রাজস্থানের হয়ে ২ উইকেট করে পান গৌতম, আর্চার আর বেন লাফলিন। ১ উইকেট নেন শ্রেয়াস গোপাল।
এই ম্যাচে যে হারবে সেই দলই ছিটকে পড়বে টুর্নামেন্ট থেকে। জয়ী দল খেলবে প্রথম এলিমিনেটর ম্যাচে পরাজিত দল সানরাইজার্স হায়দরাবাদের বিপক্ষে।
No comments:
Post a Comment