'বাইরের প্রার্থী নিয়ে বিজেপি নেচে বেড়াচ্ছে!' ববি - Breaking Bangla

Breaking

Post Top Ad

Post Top Ad

Wednesday, 23 May 2018

'বাইরের প্রার্থী নিয়ে বিজেপি নেচে বেড়াচ্ছে!' ববি


মৃন্ময় নস্কর, দক্ষিণ ২৪ পরগণা:  সমর্থনের নিরিখে মহেশতলার তৃণমূল কংগ্রেস প্রার্থী দুলাল দাস অনেক এগিয়ে , তার কারন বাইরের প্রার্থী নিয়ে বিজেপি দল নেচে বেড়াচ্ছে  বড় বড় নেতা আনছে। তবে সারা বছরে পুর চেয়ারম্যান হিসাবে সেবা আর বিধায়ক হিসাবে তার সহ ধর্মিণী অনেক পরিষেবা দিয়েছেন মানুষের জন্য , এর সাথে আছে মমতা ব্যানার্জীর উন্নয়ন , উন্নয়ন দেখে মানুষ তৃণমূল কেই জেতাবে ,এমন বললেন রাজ্যের পুর নগর উন্নয়ন মন্ত্রী ফিরহাদ ববি হাকিম । বুধবার দুপুরে মহেশতলার নির্বাচনী প্রচারে এসে আবার ফিরহাদ ববি হাকিম প্রার্থী দুলাল দাসকে নিয়ে মহেশতলার ডাক ঘর থেকে নতুন হাট পর্যন্ত গাড়িতে র‍্যালি করে প্রচার সারেন , তাতেই তিনি সংবাদ মাধ্যমকে এই কথা জানান । ছিলেন দক্ষিন ২৪ পরগনা আই এন টি টি ইউ সি সভাপতি শক্তি পদ মণ্ডল । এদিন আবার মন্ত্রী ফিরহাদ ববি হাকিম জানিয়ে দিলেন তৃনমূল প্রার্থী দুলাল দাস ৯৫ হাজার থেকে ১ লক্ষ ভোটে জিতবে ।


 মন্ত্রী জানান ,এখানে উন্নয়ন হয়েছে অনেক ,উন্নয়ন দেখে তৃনমূলকে ভোট দিন , কিছু সংবাদ মাধ্যম বাজে ফলাও করছে , উন্নয়ন দেখে মানুষ এখানে সন্তুষ্ট । এখানে বিজেপির সঙ্গ টান নেই , সিপিএমের ছিল  তা ভেঙে পড়েছে। এখন সিপিএম মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরোধীতা করার  জন্য বিজেপিকে পিছন থেকে সমর্থন করছে ,তাই মানুষ তা জেনে গিয়ে ক্ষিপ্ত হয়ে গিয়েছে ।

 এদিন ববি হাকিমের পাশাপাশি বাটাতে দুলাল দাসের হয়ে প্রাক্তন মন্ত্রী মদন মিত্র ,রাজ্য সভার সংসদ শুভাশিস চক্রবর্তী  প্রচার সারেন। বুধবারের পাশাপাশি মঙ্গলবারও সন্ধের পর রাজ্য সভার সংসদ শুভাশিস চক্রবর্তী তৃনমূল কংগ্রেস প্রার্থীর হয়ে পথ সভা করেন । আগামী ২৫ মে  মহেশতলায় সংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় মহামিছিলে অংশ নেবেন ।  

No comments:

Post a Comment

Post Top Ad