মমতার মুখ্যমন্ত্রী পদে থাকার অধিকার আছে? - Breaking Bangla

Breaking

Post Top Ad

Post Top Ad

Monday, 7 May 2018

মমতার মুখ্যমন্ত্রী পদে থাকার অধিকার আছে?




   “গুন্ডার সরকার নবান্নে বসে আছে। রাজ্যের আইনশৃঙ্খলা বলে কিছু নেই। এখানে সরকার বলে কিছু নেই। যে দুষ্কৃতীরা নেতাজি মূর্তি ভেঙেছে তাদের ধরতে পাচ্ছেন না মুখ্যমন্ত্রী। তাঁর নবান্নে ঢোকার অধিকার আছে কি ?” রবিবার গোলপার্কে একটি মিছিলে অংশ নিয়ে নারকেলডাঙায় নেতাজি মূর্তি ভাঙা নিয়ে রাজ্য সরকারকে কাঠগড়ায় তুললেন বিজেপি নেতা চন্দ্রকুমার বোস।

চন্দ্রবাবু বলেন, “মাননীয় মুখ্যমন্ত্রীকে আমি ২৪ ঘণ্টা সময় দিয়েছিলাম। যারা সুভাষচন্দ্র বোসের মূর্তিতে আক্রমণ করে বোমা ফেলেছে তাদের গ্রেপ্তারের দাবি তুলেছিল সাধারণ মানুষ। কিন্তু, মুখ্যমন্ত্রী কিছুই করেননি। একটা শব্দও খরচ করেননি। ওনার কি পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী থাকার অধিকার আছে ? দুষ্কৃতীদের যদি ধরতে না পারেন উনি নবান্নে আর ঢুকবেন না। নবান্ন থেকে বেরিয়ে অন্য কোথাও চলে যাওয়া উচিত। নেতাজিকে এভাবে অপমান করা হয়েছে। এখানে সরকার বলে তো কিছু নেই। একটা গুন্ডার সরকার নবান্নে বসে আছে।” 

No comments:

Post a Comment

Post Top Ad