ফটোশপ এডিট! বিয়ে ভাঙল তরুণীর - Breaking Bangla

Breaking

Post Top Ad

Post Top Ad

Friday, 4 May 2018

ফটোশপ এডিট! বিয়ে ভাঙল তরুণীর





ফেসবুকে ভুয়ো অ্যাকাউন্ট খুলে এক তরুণীর ছবিতে ফটোশপ ব্যবহার করে শাখা-সিঁদুর পরিয়ে ভাইরাল করা হয়েছিল সোশ্যাল মিডিয়াতে। আর তাতেই ভেঙে গেছিল ওই তরুণীর বিয়ে! কিছুদিন আগে ঘটা দক্ষিণ ২৪ পরগনার সোনারপুরের ওই ঘটনার রেশ এখনও কাটেনি। এবার সেই ঘটনার ছায়া পূর্ব মেদিনীপুরের দিঘাতে। বিয়ের আগে এক তরুণীর নাম-ঠিকানা সহ তাঁর সম্পর্কে অশ্লীল যাবতীয় অপবাদ লেখা লিফলেট কেউ বা কারা ছড়িয়ে দিল রাতের অন্ধকারে। তরুণীর গ্রাম দিঘা থানার দক্ষিণ শিমুলিয়া গ্রাম ছাড়াও পাত্রের গ্রাম দিঘা মোহনা কোস্টাল থানার অলঙ্কারপুরেও রাতের অন্ধকারে দিনকয়েক আগে ছড়িয়ে দেওয়া হয় ওই অপবাদ লিফলেট। চলতি মাসেই ওই তরুণীর সঙ্গে বিয়ে ঠিক হয়েছিল অলঙ্কারপুরের এক যুবকের। কিন্তু তার আগেই ওই লিফলেটের বয়ান অনুযায়ী পাত্রপক্ষের মনে হয়েছে ওই তরুণীর অন্য কোনও যুবকের সঙ্গে প্রণয়ের সম্পর্ক ছিল। তরুণীর গর্ভপাতও করা হয়েছিল। আর এ কারণে বুধবারই পাত্রপক্ষের লোকেরা তরুণীর বাবাকে ফোন করে সম্বন্ধে ভেঙে দেন। এদিকে এই ঘটনা সামনে আসার পর এলাকায় রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে। ওই তরুণী সম্পর্কে বিভিন্ন মানুষ বিভিন্ন মন্তব্য করতে শুরু করেছেন। আর এতেই মানসিকভাবে ভেঙে পড়েছেন তরুণী। লিফলেটে লেখা প্রেম-প্রণয়ের কথা কিংবা গর্ভপাত করানোর ঘটনা সবটাই অসত্য বলে দাবি করেছেন তরুণী এবং তাঁর পরিবারের লোকেরা। ঘটনার তদন্ত এবং অভিযুক্তকে গ্রেপ্তারের দাবি জানিয়ে বৃহস্পতিবার দিঘা থানায় লিখিত অভিযোগ জানিয়েছেন তরুণীর বাবা। এক পৃষ্ঠার লিফলেটে তরুণী সম্পর্কে যাবতীয় কথা লেখা থাকলেও ওই অজ্ঞাত প্রেমিক পুরুষ নিজেকে কেবল 'আমি' রূপেই পরিচিত করেছে। আর অভিযোগ পেয়ে সেই 'আমি' প্রেমিককে খোঁজার চেষ্টা শুরু করেছে পুলিস। প্রাথমিকভাবে ঘটনা পূর্ব আক্রোশের ফসল বলে মনে করছে পুলিস। আর আক্রোশের কারণ প্রণয়ঘটিত বলেই ধারণা তদন্তকারীদের।

No comments:

Post a Comment

Post Top Ad