ব্রেকিং: বিরুষ্কার ডিটো রাজ-শুভশ্রী বিয়ে!? - Breaking Bangla

Breaking

Post Top Ad

Post Top Ad

Wednesday, 23 May 2018

ব্রেকিং: বিরুষ্কার ডিটো রাজ-শুভশ্রী বিয়ে!?




বিয়ের শাড়ি, আংটি সহ অনেক কিছুই নাকি নকল করেছেন কলকাতার জনপ্রিয় শুভশ্রী গাঙ্গুলী। নিন্দুকেরা রীতিমতো প্রমাণ হাজির করেছেন। নকলটা করা হয়েছে সম্প্রতি হওয়া সবচেয়ে আলোচিত বিয়ে থেকে যাতে হাজির ছিলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিও। বিয়েটা ক্রিকেটার বিরাট কোহলি-বলিউড অভিনেত্রী আনুশকা শর্মার।

 বিয়ের সঙ্গেই নাকি রাজ-শুভশ্রীর বিয়ের অনেকাংশেই মিল খুঁজে পাওয়া যাচ্ছে। বিয়ে করতে ইতালি উড়ে গিয়েছিলেন বিরুশকা। দেশের বাইরে না গেলেও তাদের মতো করেই বাওয়ালি রাজবাড়িতেই বিয়ের পর্বটা সেরেছেন রাজ আর শুভশ্রী।

দিল্লি রিসেপশনে যে বেনারসী শাড়িটি আনুশকা পরেছিলেন, শুভশ্রীর বিয়ের শাড়িটাও অনেকটাই এক। দুটি বেনারসীই ডিজাইন করেছেন ভারতের জনপ্রিয় ডিজাইনার সব্যসাচী মুখোপাধ্যায়। আনুশকার পরা সেই বেনারসীর ভিতরে যে সোনালি রঙের কারুকার্য রয়েছে, তাও হুবহু মিলে গেছে শুভশ্রীর শাড়ির সঙ্গে।

তাদের মুম্বাইয়ে রিসেপশনে আনুশকা লেহেঙ্গা পরেছিলেন। সেই একই রকমের লেহেঙ্গা নিজের বাগদানের দিন পরেছিলেন শুভশ্রী। আনুশকা-কোহলির বিয়ের আংটির সঙ্গেও মিল আছে রাজ-শুভশ্রী আংটির। আরও একটি মজার ব্যাপার ঘটেছে। অানুশকা অভিনীত ফিল্লৌরি ছবির 'দিন শাগনা দা' গানটা বেজেছে দুই বিয়েতেই। গান বাজার সময়টাতে দু’বারই কনে এগিয়ে চলেছে ছাদনাতলার দিকে। একজন বাওয়ালি রাজবাড়িতে বন্ধু শ্রেয়া পাণ্ডের সঙ্গে, আর একজন একাই হেঁটে চলেছে ইতালির তাস্কনিতে।

No comments:

Post a Comment

Post Top Ad