মিমির বিষাক্ত পোস্ট! - Breaking Bangla

Breaking

Post Top Ad

Post Top Ad

Wednesday, 23 May 2018

মিমির বিষাক্ত পোস্ট!



টলিউডের জনপ্রিয় পরিচালক রাজ চক্রবর্তীর সঙ্গে অভিনেত্রী মিমি চক্রবর্তীর প্রেমের সম্পর্ক ছিল তা টালিগঞ্জের সবারই জানা। আর তাই রাজ-শুভশ্রীর বিয়ের পর মিমি’র একটি ফেসবুক পোস্ট নিয়ে চলছে জোর আলোচনা।

রাজ-শুভশ্রীর বিয়ের পর বৃহস্পতিবার রাতে মিমি টুইটারে ক্যালিফোর্নিয়ার লেখক এম বালার্ডের একটি লেখা পোস্ট করেন। যেখানে ‘বিষাক্ত সম্পর্ক’-র কথা রয়েছে।

মিমি কেন ওই লেখাটি শেয়ার করেছেন তা নিয়ে সোশ্যাল মিডিয়ায় চলছে সমালোচনা। কারণ রাজ-শুভশ্রীর বিয়েতে মিমি ছিলেন গসিপের কেন্দ্রে।

কিন্তু এসব সমালোচনায় মিমির কি সত্যিই কিছু যায় আসে? কারণ রাজের সঙ্গে সম্পর্ক অনেক আগেই শেষ করেছেন বলে দাবি মিমির। 

No comments:

Post a Comment

Post Top Ad