আই পি এল : মুম্বাইয়ের বিরুদ্ধে পাঞ্জাবের লক্ষ্যমাত্রা ১৭৫ - Breaking Bangla

Breaking

Post Top Ad

Post Top Ad

Friday, 4 May 2018

আই পি এল : মুম্বাইয়ের বিরুদ্ধে পাঞ্জাবের লক্ষ্যমাত্রা ১৭৫



নিজস্ব সংবাদদাতা : জমজমাট লড়াইতে মোহালিতে পাঞ্জাবের মুখোমুখি মুম্বাই ইন্ডিয়ান্স. টসে জিতে এদিন বল করার সিদ্ধান্ত নেয় মুম্বাই. প্রথমে ব্যাট করে পাঞ্জাবের সংগ্রহ ৬ উইকেটে ১৭৪
মোহালিতে দর্শকরা চেয়েছিলেন গেইল ঝড়.শুরুটা হয়েছিল বেশ ভালো. দুই ওপেনের ক্রিস গেইল এবং লোকেশ রাহুল ভালোই রান তুলেছিলেন পাওয়ার প্লেটে. কিন্তু লোকেশ রাহুল (২৪) আউট হতেই ছন্দপতন . এদিন ফের একবার ব্যর্থ যুবরাজ সিং. মাত্র ১৪ রান করেই ফায়ার যান তিনি. গেইল হাফ সেঞ্চুরি করলেও সেই ঝাঁজ ছিল না খেলার মধ্যে. তাড়াতাড়ি আউট হয়ে যান করুন নায়ার, অক্ষর প্যাটেলরা.
পাঞ্জাবের হয়ে এদিন ভালো বল করেছেন বুমরাহ, বেন কাটিং, হার্দিক পান্ডিয়া. এখন দেখার এই রান কত তারাতারি তুলতে পারে মুম্বাই ইন্ডিয়ান্স.

No comments:

Post a Comment

Post Top Ad