চোর অপবাদে বন্ধুদের সাথে হাতাহাতি তার জেরে বাঁশ দিয়ে মেরে খাদে চুবিয়ে খুন এক যুবককে। চাঞ্চল্যকর এই ঘটনাটি ঘটেছে পাণ্ডুয়া থানার অন্তর্গত তিন্না ইলামপুর ডিভিসি পারে। মৃত যুবকের নাম শেখ বুঁদো(৩০)। সে ফেলে দেওয়া জিনিসপত্র কুড়ানোর কাজ করে। মৃতের পরিবার সূত্রে জানা যায় তিন্না ইলামপুর ডিভিসি পারের বাসিন্দা সেখ বুঁদোকে গতকাল সকালে বন্ধুরা চোর অপবাদ দিয়েছিল। যার প্রতিবাদে কাজ থেকে ফিরে রাতে বন্ধুদের সাথে হাতাহাতিতে জড়িয়ে পড়ে বুঁদো। সে সময় স্থানীয় বাসিন্দা ও পুলিশের হস্তক্ষেপে পরিস্থিতি শান্ত হয়। কিন্তু অভিযোগ আজ ভোরে বাড়িতে ঘুমিয়ে থাকা অবস্থায় তাঁর বন্ধুরা বাঁশ লাঠি নিয়ে চড়াও হয়। ডাকাডাকির পর ঘুম থেকে উঠতেই শুরু হয় মারধর। তঁাকে বাঁচাতে পরিবারের আর এক সদস্য আহত হয়। অভিযোগ বুঁদোকে মারতে মারতে বাড়ির অদুরে একটি খাদে নিয়ে চুবিয়ে মারে। এরপর রেললাইনের ধারে তার দেহ ফেলে দেয়। স্থানীয়রা তাকে পান্ডুয়া গ্রামীন হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত বলে ঘোষনা করে। শেষ খবর পাওয়া পর্যন্ত পুলিশ এই ঘটনায় চার জনকে আটক করেছে।

No comments:
Post a Comment