গঙ্গা মিশন প্রকল্পে এবার ঘুঁটেচুল্লি - Breaking Bangla

Breaking

Post Top Ad

Post Top Ad

Sunday, 6 May 2018

গঙ্গা মিশন প্রকল্পে এবার ঘুঁটেচুল্লি

স্বেচ্ছাসেবী সংগঠন গঙ্গা মিশনের ডাক পেয়ে সাড়া দিয়েছিলো হুগলি-চুঁচুড়া পুরসভা। দেড় বছর আগের সেই ডাক আজ বাস্তবে রুপান্তরিত হলো। আজ এই পুরসভার শ্যামবাবুর শ্মশানঘাটে পরিবেশ রক্ষার্থে আনুষ্ঠানিকভাবে চালু হলো ঘুটেচুল্লির। এবার থেকে এখানে কাঠের বিকল্প হিসাবে ঘুটের অাগুনে মৃতদেহ সৎকার করা যাবে। পুরোপ্রধান গৌরিকান্ত মুখার্জী বলেন এই প্রকল্পের বেশকয়েকটি ভালোদিক রয়েছে। এরফলে একদিকে যেমন পরিবেশ দূষণের হাত থেকে রক্ষা পাবে আর একদিকে তেমনই  কাঠের যোগানের গাছ না কাটার বিষয়ে সমাজকে বার্তা দেওয়া যাবে। পাশাপাশি LPG-র দাপটে রুগ্ন হয়ে পরা ঘুটে শিল্পেরও উন্নতি হবে।

No comments:

Post a Comment

Post Top Ad