নজরুল জয়ন্তী বাগদায় - Breaking Bangla

Breaking

Post Top Ad

Post Top Ad

Saturday, 26 May 2018

নজরুল জয়ন্তী বাগদায়




  পবিত্রমোহন বিশ্বাস: উত্তর চব্বিশ পরগনার বাগদার চরমন্ডল হাইস্কুল মাঠে শনিবার সন্ধ্যায় উদযাপিত হলো রবীন্দ্র-নজরুল সন্ধ্যা। বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের জন্মদিন উপলক্ষে এই অনুষ্ঠানের আয়োজন করে স্হানীয় শাদ্বল সাংস্কৃতিক চক্র। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর এবং কাজী নজরুল ইসলাম এই দুই মনীষীর ভাবাদর্শ নিয়ে এই সাংস্কৃতিক  অনুষ্ঠানের সূচনা করেন সংস্হার প্রতিষ্ঠাতা সভাপতি বিশিষ্ট কবি এবং ছড়াকার ধরনীকান্ত বিশ্বাস। তিনি প্রদীপ প্রজ্জ্বলনের মধ‍্য দিয়েই অনুষ্ঠানের শুভ সূচনা করেন।

 এছাড়া বক্তব্য রাখেন চরমন্ডল হাইস্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক সুভাষচন্দ্র মিস্ত্রী। রবীন্দ্রনাথ ও নজরুল আজকের দিনে কতটা প্রাসঙ্গিক,  সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষায় এই দুই মনীষীর কথা তুলে ধরেন শাদ্বলের প্রতিষ্ঠাতা সদস্য-এই প্রতিবেদক। অনুষ্ঠানের অঙ্গ হিসেবে রবীন্দ্র নৃত্যনাট্যের পাশাপাশি রবীন্দ্র সংগীত নজরুলগীতি আবৃত্তি  ও কবিতা পাঠের আসর বসে।

অনুষ্ঠান মঞ্চে উপস্থিত ছিলেন শাদ্বলের সম্পাদক গোলকচন্দ্র বিশ্বাস দুলাল দত্ত তাপস রায় প্রদীপ বিশ্বাস সহ বিশিষ্টজন।নির্বান বিশ্বাস এবং নরেশচন্দ্র মৃধার সঞ্চালনায় অনুষ্ঠান প্রাণ পায়।


No comments:

Post a Comment

Post Top Ad