সিভিক যখন ফার্স্ট !! - Breaking Bangla

Breaking

Post Top Ad

Post Top Ad

Saturday, 26 May 2018

সিভিক যখন ফার্স্ট !!




জয়ন্ত সাহা, আসানসোল:  কথায় বলে কষ্ট করলে কেষ্ট পাওয়া  যায়। তার প্রমাণ রাখল কাজী নজরুল বিশ্ববিদ্যালয়ের ছাত্র সুদীপ পাল। সিভিক  পুলিশের কাজ করে স্নাতকোত্তর পঠনপাঠানে ফাস্ট ক্লাস ফাস্ট পেয়ে সোনার মেডেল পেল কাজী নজরুল বিশ্ববিদ্যালয়ের এই ছাত্র।

 সুদীপ পাল নামে ওই ছাত্র আসানসোল উত্তর থানায় সিভিক পুলিশ হিসেবে কর্মরত। কিন্তু রোজ ৮ ঘন্টা হাড়ভাঙা খাটুনির পরেও সুদীপ পড়াশুনো করত। আর তাই দর্শন বিভাগে স্নাতকোত্তর ডিগ্রীতে সে পেল ফাস্ট ক্লাস ফাস্ট। শনিবার আসানসোলের কাজী নজরুল বিশ্ববিদ্যালয়ে সমাবর্তন উৎসবে বাংলাদেশের প্রধানমন্ত্রী  শেখ হাসিনার সামনে তাকে সোনার মেডেল প্রদান করলেন উপাচার্য সাধন চক্রবর্তী।

 সুদীপ জানিয়েছে , আগামী দিনে সে পিএইচডি পড়তে চায় এবং শিক্ষকতাতেই পেশা হিসেবে বেছে নিতে চায়। প্রচন্ড আর্থিক অনটনের মধ্যেও নিজেকে এইভাবে তুলে ধরায় সুদীপকে দেখে অনেকেই উজ্জীবিত হবে, দাবি বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের।

No comments:

Post a Comment

Post Top Ad